চলতি বছরের শেষ সূর্যগ্রহণ আজ (২১ সেপ্টেম্বর), যা বিশ্বের কিছু অংশে দেখা যাবে। বাংলাদেশ থেকে এটি প্রত্যক্ষ করা যাবে না। তবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রবিবার রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
পঞ্জিকার তথ্য অনুযায়ী, এই আংশিক সূর্যগ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত হবে। সূর্যগ্রহণ সর্বোচ্চ ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে পৌঁছাবে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ২৪ মিনিট।
এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার নির্দিষ্ট কিছু অঞ্চলে। সূর্যগ্রহণ শুরু হবে সামোয়া দ্বীপ থেকে, সর্বোচ্চ গ্রহণ অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে, এবং শেষ হবে আলেকজান্ডার দ্বীপে। গ্রহণে সূর্যের সর্বোচ্চ ৮৫.৫% আচ্ছাদিত হবে।
সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ তার কক্ষপথে চলাকালীন পৃথিবী ও সূর্যের মধ্যে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। সাধারণত অমাবস্যার সময় এ ধরনের ঘটনা দেখা যায়।
যদিও বাংলাদেশ থেকে সরাসরি দেখা সম্ভব নয়, মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারের মাধ্যমে অনলাইনে সূর্যগ্রহণটি দেখতে পারবেন।
বিষয় : বাংলাদেশ সূর্যগ্রহণ সময়সূচি মহাজাগতিক

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ আজ (২১ সেপ্টেম্বর), যা বিশ্বের কিছু অংশে দেখা যাবে। বাংলাদেশ থেকে এটি প্রত্যক্ষ করা যাবে না। তবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রবিবার রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
পঞ্জিকার তথ্য অনুযায়ী, এই আংশিক সূর্যগ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত হবে। সূর্যগ্রহণ সর্বোচ্চ ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে পৌঁছাবে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ২৪ মিনিট।
এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার নির্দিষ্ট কিছু অঞ্চলে। সূর্যগ্রহণ শুরু হবে সামোয়া দ্বীপ থেকে, সর্বোচ্চ গ্রহণ অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে, এবং শেষ হবে আলেকজান্ডার দ্বীপে। গ্রহণে সূর্যের সর্বোচ্চ ৮৫.৫% আচ্ছাদিত হবে।
সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ তার কক্ষপথে চলাকালীন পৃথিবী ও সূর্যের মধ্যে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। সাধারণত অমাবস্যার সময় এ ধরনের ঘটনা দেখা যায়।
যদিও বাংলাদেশ থেকে সরাসরি দেখা সম্ভব নয়, মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারের মাধ্যমে অনলাইনে সূর্যগ্রহণটি দেখতে পারবেন।
[111]

আপনার মতামত লিখুন