রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত মারকাজুস খেলাফত জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আজ বিকেল ২টা ৪০ মিনিটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে। বক্তারা অভিযোগ করেন, গাজীপুরে এক মসজিদের খতিবকে গুম ও হত্যাচেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে ইস্কনের সম্পৃক্ততা রয়েছে। প্রায় ২৫০ থেকে ৩০০ জন আলেম-উলামা এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি, মহাসচিব, মাওলানা আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব, মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নায়েবে আমির, মাওলানা ফারুক আহমেদ, নায়েবে আমির, মোঃ সুলতান মহিউদ্দিন
বিক্ষোভ মিছিলে আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসকন নামের সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, সংগঠনটির কিছু সদস্য হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রচারের নামে সামাজিক বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া, অবৈধ অর্থ লেনদেন, মুসলিম নারীদের প্ররোচিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের মতো কার্যক্রমের অভিযোগও তিনি তুলে ধরেন। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, এসব কর্মকাণ্ড বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
বক্তারা সরকারের প্রতি জোড় আহ্বান জানান, বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কঠোর বিচার নিশ্চিত করার দাবী জানান
যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।
বিষয় : বাংলাদেশ খেলাফত আন্দোলন ইস্কন

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন