ইউরোপের চারটি দেশে একসঙ্গে মাস্টার্স করার দুর্লভ সুযোগ দিচ্ছে ইরাসমাস মুন্ডাস প্ল্যান্ট হেলথ স্কলারশিপ। কৃষিবিজ্ঞান ও উদ্ভিদস্বাস্থ্য বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামটি সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনার পাশাপাশি মাসিক মোটা বৃত্তি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এই fully funded scholarship এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।
ইরাসমাস মুন্ডাসের আওতায় চালু এই মাস্টার্স প্রোগ্রামের আনুষ্ঠানিক নাম Plant Health in Sustainable Cropping Systems (PlantHealth)। দুই বছর মেয়াদি এই joint master এ পড়াশোনা চলবে ইউরোপের চার দেশে - স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে।
প্রথম বর্ষে শিক্ষার্থীদের স্পেনের Polytechnic University of Valencia বা ইতালির University of Padua তে ক্লাস করতে হবে।
দ্বিতীয় বর্ষে কোর্স ও থিসিসের ধরন অনুযায়ী ফ্রান্স, জার্মানি, স্পেন বা ইতালির অন্য কোনো পার্টনার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকবে। পুরো কোর্সই পরিচালিত হবে ইংরেজি ভাষায়।
এই Erasmus Mundus scholarship একে বলা হচ্ছে সম্পূর্ণ অর্থায়িত প্রোগ্রাম। নির্বাচিত শিক্ষার্থীদের ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে এবং পুরো দুই বছরই মাসিক প্রায় ১ হাজার ৪০০ ইউরো ভাতা দেওয়া হবে, যা থাকার জায়গা, খাবার, স্থানীয় যাতায়াতসহ নিয়মিত জীবনযাত্রার খরচ বহনে সহায়তা করবে।
এর পাশাপাশি আলাদা করে ভ্রমণ খরচ ও ইনস্টলেশন অ্যালাউন্স, মেডিকেল ইন্স্যুরেন্সসহ প্রয়োজনীয় সব ব্যয় বহন করবে স্কলারশিপ কর্তৃপক্ষ। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা ইউরোপের দুইটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যৌথ বা ডাবল মাস্টার্স ডিগ্রি পাবেন।
স্কলারশিপের জন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকতে হবে কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান, প্ল্যান্ট সায়েন্স, বায়োলজি বা ঘনিষ্ঠ কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ের বিএসসির শেষ বর্ষে পড়ুয়া শিক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন।
পুরো কোর্স ইংরেজিতে হওয়ায় আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা প্রমাণ করা বাধ্যতামূলক সাধারণত স্বীকৃত টেস্ট যেমন IELTS, TOEFL বা সমমানের পরীক্ষার গ্রহণযোগ্য স্কোর জমা দিতে হয়। ভালো একাডেমিক ফলাফল, মোটিভেশন লেটার এবং সুপারিশপত্র নির্বাচন প্রক্রিয়ায় বিশেষভাবে বিবেচিত হয়।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রথমে PlantHealth কনসোর্টিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইন ফরম পূরণ করতে হবে, যেখানে Erasmus Mundus PlantHealth scholarship ব্যক্তিগত তথ্য, একাডেমিক রেকর্ড, মোটিভেশন ও পছন্দের বিশ্ববিদ্যালয়ের তথ্য দিতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে পাসপোর্টের কপি, সব একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষা পরীক্ষার ফল, হালনাগাদ সিভি এবং দুইটি Recommendation Letter আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত ডেডলাইনের আগে আবেদন সাবমিট করলে তা কনসোর্টিয়াম বোর্ড যাচাই বাছাই করবে। সাধারণত শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ইমেইলের মাধ্যমে পরবর্তী ধাপের খবর জানিয়ে দেওয়া হয়।
ইউরোপের চার দেশে পড়াশোনার বিরল এক সুযোগ তৈরি করেছে Erasmus Mundus PlantHealth scholarship। কৃষি, উদ্ভিদস্বাস্থ্য ও টেকসই ফসল ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়তে চান, এমন শিক্ষার্থীদের জন্য এই সুযোগ। সঠিক সময়ে আবেদন প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলতে পারলে এই fully funded scholarship এর মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্স করা এবং মাসিক বৃত্তি নিয়ে ইউরোপে পড়াশোনার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

[1215]

আপনার মতামত লিখুন