২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে বড় পরিবর্তন আনল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবি চেয়ারম্যান রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সংশোধনী প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। আগে অনুবাদের জন্য বরাদ্দ ছিল ১০ নম্বর। এবার সেই নম্বর স্থানান্তর করে সংবাদ প্রতিবেদন লেখার জন্য দেওয়া হবে। ফলে শিক্ষার্থীদের সংবাদ লেখার দক্ষতা মূল্যায়ন করা হবে।
এবারের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।
আইসিটির সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে।
বাদ দেওয়া অংশের ১০ নম্বর যুক্ত হয়েছে বহুনির্বাচনী প্রশ্নে।
ফলে পুরো আইসিটি পরীক্ষা হবে ২৫ নম্বরের এমসিকিউ ভিত্তিক।
শিক্ষাবিদরা মনে করছেন, এর ফলে শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান যাচাইয়ে বেশি মনোযোগ দেবে, তবে হাতে-কলমে দক্ষতা যাচাইয়ের সুযোগ কমে যাবে।
ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে থাকবে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি। শিক্ষার্থীদের উত্তর দিতে হবে ১০টি প্রশ্ন, তবে শর্ত হলো দুটি অংশ থেকে অন্তত একটি করে নিতে হবে।
এনসিটিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এটি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কার্যকর হবে।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

[103]
ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে থাকবে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি। শিক্ষার্থীদের উত্তর দিতে হবে ১০টি প্রশ্ন, তবে শর্ত হলো দুটি অংশ থেকে অন্তত একটি করে নিতে হবে।
এনসিটিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এটি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কার্যকর হবে।

আপনার মতামত লিখুন