বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল খুব শিগগিরই প্রকাশিত হবে। তবে এর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি করতে হবে। রিপিট ক্যাডার সমস্যা সমাধানের জন্য বিধি সংশোধনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সে বিষয়ে মন্ত্রণালয় পরিপত্র জারি করলেই ফল প্রকাশ করবে পিএসসি।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, “বিধি সংশোধনের জন্য আমাদের প্রস্তাব পাঠানো হয়েছিল, আমরা ইতোমধ্যে মতামত জানিয়েছি। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র জারির অপেক্ষা চলছে। পরিপত্র জারি হলেই দ্রুত ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।”
২০২৩ সালের ৩০ জুন পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সেই তালিকায় ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। তবে ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৪০০ জন প্রার্থী একাধিকবার বিসিএসে অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)।এই পরিস্থিতিতে নতুন মেধাবী ও অপেক্ষমাণ প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে পিএসসি মতামত দেয়। প্রতিষ্ঠানটির ভাষায়, রিপিট ক্যাডার প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের কার্যকর ব্যবহারকে বাধাগ্রস্ত করছে। এ কারণেই বিধি সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
পিএসসি বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭
এর শেষে নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে।
মূল শর্ত অনুযায়ী, কোনো প্রার্থী যদি একই ক্যাডারে পুনরায় মনোনীত হন এবং সে পদে যোগদান করতে অনাগ্রহ প্রকাশ করেন, তবে পিএসসি তাকে সুপারিশ থেকে বিরত থাকবে। এর পরিবর্তে উত্তীর্ণ তালিকার অপেক্ষমাণ মেধাক্রম অনুসারে অন্য প্রার্থীকে সুপারিশ করা হবে।
এছাড়া সম্পূরক ফলাফল প্রকাশ করা হলেও প্রথম ঘোষিত ফলাফলে ইতোমধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর কোনো ক্ষতি হবে না।
পিএসসির মতে, এখন পুরো বিষয়টি নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপর।যত দ্রুত মন্ত্রণালয় পরিপত্র জারি করবে, তত দ্রুতই ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল শিগগিরই প্রকাশ পাবে।
প্রায় ৪০০ প্রার্থী রিপিট ক্যাডার হিসেবে নির্বাচিত হওয়ায় সমস্যা তৈরি হয়েছে।
পিএসসি এই সমস্যা সমাধানে বিধি সংশোধনের মত দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র জারি হলেই ফলাফল প্রকাশ হবে।
বিষয় : বিসিএস ফলাফল চূড়ান্ত ফলাফল পিএসসি

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

[362]
পিএসসি এই সমস্যা সমাধানে বিধি সংশোধনের মত দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র জারি হলেই ফলাফল প্রকাশ হবে।

আপনার মতামত লিখুন