জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ বিপুল জয় পেয়েছে। মোট ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে এই প্যানেল। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
শীর্ষ পদে কারা জয়ী
সহ-সভাপতি (ভিপি): স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু
সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (সমন্বিত শিক্ষার্থী জোট) – ৩৯৩০ ভোট
সহ-সাধারণ সম্পাদক (এজিএস পুরুষ): ফেরদৌস আল হাসান – ২৩৫৮ ভোট
সহ-সাধারণ সম্পাদক (এজিএস নারী): আয়েশা সিদ্দিকা মেঘলা – ৩৪০২ ভোট
জাকসুর মোট ২৫ পদের মধ্যে সম্পাদকীয় ১৮টির ১৫টি এবং কার্যকরী ৬টির ৫টি পদ দখল করেছে শিবির সমর্থিত প্যানেল।
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (২৪২৮ ভোট)
পরিবেশ সম্পাদক: সাফায়েত মীর (২৮১১ ভোট)
সাহিত্য সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি (১৯০৭ ভোট)
সাংস্কৃতিক সম্পাদক: মুহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র) – ৫৭৭৮ ভোট
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনে মোবারক (২৬৫৩ ভোট)
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
নারী কার্যকরী সদস্য: ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান লিমা (সবাই শিবির সমর্থিত)
পুরুষ কার্যকরী সদস্য: আবু তালহা, তরিকুল ইসলাম (শিবির প্যানেল) এবং মোহাম্মদ আলী চিশতি (বাগছাস)
এই নির্বাচনে মোট ১১,৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮% ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী।
ভিপি পদে প্রার্থী: ৯ জন
জিএস পদে প্রার্থী: ৮ জন
এজিএস পদে প্রার্থী: ১৬ জন
নারী প্রার্থী: ৬ জন
ভোট গ্রহণের পরপরই কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। এর মধ্যে ছিল প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ এবং স্বতন্ত্রদের অঙ্গীকার পরিষদ।
সকল ধরণের খবর সবার আগে জানতে প্রথম সংবাদের সাথে থাকুন

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

সকল ধরণের খবর সবার আগে জানতে প্রথম সংবাদের সাথে থাকুন[26]
[248]
[297]
[323]
[373]

আপনার মতামত লিখুন