রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জুবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা ভবনের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে তারা পুলিশে খবর দিলে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বংশাল থানার এক কর্মকর্তা জানান, নিহত জুবায়েদ হোসেন ছুরিকাঘাতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি ঐ এলাকায় শিক্ষার্থীদের টিউশন করাতেন।
তবে হত্যার কারণ বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে বংশাল থানা পুলিশ ও ক্রাইম সিন ইউনিট কাজ করছে।
লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন বলেন,
“আমরা খবর পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।
তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি হত্যাকাণ্ড নাকি ব্যক্তিগত কোনো বিরোধের ফল — তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন