জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর দেখা যাবে না আলোচিত অভিনেতা শিমুল শর্মাকে। দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রটির অনুপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে শিমুল কেন থাকছেন না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। ধারাবাহিকের এক অভিনয়শিল্পী জানিয়েছেন শিমুল বর্তমানে থাকছেন না, তবে এটি স্থায়ী না সাময়িক সিদ্ধান্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন “গত আট বছর ধরে ব্যাচেলর পয়েন্ট গল্পের ধারা মেনে এগোচ্ছে। এখানে নতুন চরিত্র আসবে, আবার কেউ বাদও যাবে সবকিছু নির্ভর করে গল্পের প্রয়োজনের ওপর।”
সম্প্রতি শুরু হওয়া ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর প্রচারণাতেও শিমুল ছিলেন ঝলমলে উপস্থিত। তাই হঠাৎ করে তাঁর না থাকা অনেক ভক্তের কাছেই বিস্ময়কর মনে হচ্ছে।
উল্লেখ্য, অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পান শিমুল শর্মা। এরপর তাঁর চরিত্র দ্রুত দর্শকদের হৃদয় জয় করে নেয়। ধারাবাহিকটির প্রতিটি সিজনেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় থাকলেও শিমুলকে ছাড়া ব্যাচেলর পয়েন্ট কতটা সফল হবে এখন সেটাই বড় প্রশ্ন।

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন