হিন্দি রোমান্টিক সিনেমার ইতিহাসে কিংবদন্তি নির্মাতা যশ চোপড়ার নাম আলাদা করে উল্লেখ করতে হয়। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋষি কাপুরের মতো তারকার ক্যারিয়ারে তাঁর অবদান অসীম। তবে জীবনের শেষ সিনেমার শুটিংয়ে শাহরুখের সামনেই আবেগে ভেঙে পড়েছিলেন তিনি।
১৯৭৫ সালে মুক্তি পাওয়া দিওয়ার অমিতাভ বচ্চনকে এনে দেয় "অ্যাংরি ইয়ং ম্যান" খেতাব। পরে যখন তাঁর ক্যারিয়ার ম্লান হয়ে যায়, যশ চোপড়া তাঁকে ফের আলোচনায় আনেন মোহব্বতে ছবির মাধ্যমে। অমিতাভ এই ছবির জন্য মাত্র এক রুপি পারিশ্রমিক নিয়েছিলেন কৃতজ্ঞতা স্বরূপ।
কাভি কাভি ছবিতে অভিনয়ের জন্য প্রথমে দ্বিধায় ছিলেন ঋষি কাপুর। তবে যশ চোপড়া ও শশী কাপুরের বোঝানোর পর রাজি হন তিনি। ছবিটি পরবর্তীতে হয়ে ওঠে কালজয়ী রোমান্টিক সিনেমা।
শাহরুখ খানকে বলিউডের রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে যশ চোপড়ার অবদান অনস্বীকার্য। ডর–এ নেতিবাচক চরিত্রে অভিনয়ের সাহস জোগান তিনি। পরে দিল তো পাগল হ্যায়, বীর-যারা ও জব তাক হ্যায় জান–এর মতো ছবিতে শাহরুখকে রোমান্স কিং হিসেবে প্রতিষ্ঠিত করেন।
জব তাক হ্যায় জান ছিল যশ চোপড়ার শেষ ছবি। লাদাখের প্রতিকূল পরিবেশে শেষ শটের সময় তিনি আবেগে ভেঙে পড়েন। শাহরুখ খান স্মরণ করে বলেন, “তিনি বললেন, এটাই আমার শেষ ছবি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন? তিনি উত্তর দিলেন, এটাই শেষ শট, আর কিছু বাকি নেই।”
প্রয়াত নির্মাতার জন্মদিনে ভক্ত ও বলিউড আজও স্মরণ করছে তাঁর অসাধারণ অবদান।
বিষয় : বলিউড শাহরুখ খান যশ চোপড়া রোমান্টিক সিনেমা

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫
হিন্দি রোমান্টিক সিনেমার ইতিহাসে কিংবদন্তি নির্মাতা যশ চোপড়ার নাম আলাদা করে উল্লেখ করতে হয়। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋষি কাপুরের মতো তারকার ক্যারিয়ারে তাঁর অবদান অসীম। তবে জীবনের শেষ সিনেমার শুটিংয়ে শাহরুখের সামনেই আবেগে ভেঙে পড়েছিলেন তিনি।
১৯৭৫ সালে মুক্তি পাওয়া দিওয়ার অমিতাভ বচ্চনকে এনে দেয় "অ্যাংরি ইয়ং ম্যান" খেতাব। পরে যখন তাঁর ক্যারিয়ার ম্লান হয়ে যায়, যশ চোপড়া তাঁকে ফের আলোচনায় আনেন মোহব্বতে ছবির মাধ্যমে। অমিতাভ এই ছবির জন্য মাত্র এক রুপি পারিশ্রমিক নিয়েছিলেন কৃতজ্ঞতা স্বরূপ।
কাভি কাভি ছবিতে অভিনয়ের জন্য প্রথমে দ্বিধায় ছিলেন ঋষি কাপুর। তবে যশ চোপড়া ও শশী কাপুরের বোঝানোর পর রাজি হন তিনি। ছবিটি পরবর্তীতে হয়ে ওঠে কালজয়ী রোমান্টিক সিনেমা।
শাহরুখ খানকে বলিউডের রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে যশ চোপড়ার অবদান অনস্বীকার্য। ডর–এ নেতিবাচক চরিত্রে অভিনয়ের সাহস জোগান তিনি। পরে দিল তো পাগল হ্যায়, বীর-যারা ও জব তাক হ্যায় জান–এর মতো ছবিতে শাহরুখকে রোমান্স কিং হিসেবে প্রতিষ্ঠিত করেন।
[352]
জব তাক হ্যায় জান ছিল যশ চোপড়ার শেষ ছবি। লাদাখের প্রতিকূল পরিবেশে শেষ শটের সময় তিনি আবেগে ভেঙে পড়েন। শাহরুখ খান স্মরণ করে বলেন, “তিনি বললেন, এটাই আমার শেষ ছবি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন? তিনি উত্তর দিলেন, এটাই শেষ শট, আর কিছু বাকি নেই।”
প্রয়াত নির্মাতার জন্মদিনে ভক্ত ও বলিউড আজও স্মরণ করছে তাঁর অসাধারণ অবদান।

আপনার মতামত লিখুন