অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণি তারকা থালাপতি বিজয় এখন আলোচনায়। তামিলনাড়ুর কারুরে তাঁর এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় তিনি আবারও শিরোনামে এসেছেন। তবে রাজনীতিতে নাম লেখানোর আগে থেকেই বিজয় ছিলেন দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন।
ফরচুন ইন্ডিয়ার ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়, ভারতের অগ্রিম করদাতাদের তালিকায় শাহরুখ খানের পরেই ছিলেন বিজয়। শাহরুখ খান দিয়েছিলেন ৯২ কোটি রুপি, আর বিজয় দিয়েছিলেন ৮০ কোটি রুপি অগ্রিম কর।
সংগ্রহীত
ফোর্বস ও অন্যান্য সূত্র অনুযায়ী, থালাপতি বিজয়ের সম্পদের পরিমাণ আনুমানিক ৬০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তাঁর বিনিয়োগ রয়েছে বিজ্ঞাপন ও রিয়েল এস্টেট খাতে।
বিজয় প্রতি ছবিতে ১৩০–২০০ কোটি রুপি পর্যন্ত নেন। বিশেষ করে ২০২৪ সালের দ্য গ্রেটেস্ট অব অল টাইম সিনেমার জন্য তিনি পেয়েছিলেন প্রায় ২০০ কোটি রুপি, যা দক্ষিণি সিনেমায় নজিরবিহীন।
চেন্নাইয়ের সমুদ্রতীরবর্তী কাসুয়ারিনা ড্রাইভে তাঁর প্রাসাদসদৃশ বাড়িটি তৈরি হয়েছে হলিউড তারকা টম ক্রুজের বিচ হাউস থেকে অনুপ্রাণিত হয়ে।
গাড়ির সংগ্রহে রয়েছে—
রোলস-রয়েস ঘোস্ট
বিএমডব্লিউ এক্স৫ ও এক্স৬
অডি এ৮ এল
রেঞ্জ রোভার ইভোক
ফোর্ড মাস্ট্যাং
ভলভো এক্সসি৯০
মার্সিডিজ-বেঞ্জ
১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইয়ে জন্ম নেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। তাঁর বাবা পরিচালক এস এ চন্দ্রশেখরের হাত ধরেই অভিনয়ে প্রবেশ করেন। ‘বিস্ট’, ‘লিও’, ‘ঘিল্লি’, ‘মের্সাল’ ও ‘বিগিল’-এর মতো ছবির মাধ্যমে তিনি আজকের থালাপতি বা ‘নেতা’ উপাধি পান।
২০২৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে)। বর্তমানে রাজনীতির ময়দানে তাঁর জনপ্রিয়তা ব্যাপক সাড়া ফেলেছে। বিজয় ঘোষণা করেছেন, আর মাত্র একটি সিনেমার পরই তিনি অভিনয় থেকে অবসর নেবেন।
বিনোদনের সকল প্রকার খবর সবার আগে জানতে প্রথম সংবাদের সাথে থাকেন

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

[351]
[372]
[369]
[366]
[355]

আপনার মতামত লিখুন