দৈনিক প্রথম সংবাদ

হাইপারপিগমেন্টেশন চিকিৎসা ও প্রতিরোধ

হাইপারপিগমেন্টেশন: কারণ লক্ষণ ও কার্যকর চিকিৎসা

ত্বকে রং পরিবর্তন বা দাগ দেখা দিলে তা অবহেলা না করে কারণ বুঝে চিকিৎসা নেওয়া জরুরি।

মানুষের স্বাভাবিক ত্বকের রঙের চেয়ে কোনো অংশ যদি গাঢ়, বাদামি বা ধূসর হয়ে যায়, তাকে চিকিৎসাবিজ্ঞানে হাইপারপিগমেন্টেশন বলা হয়। ত্বকের রং নির্ধারণ করে মেলানিন নামের রঞ্জক পদার্থ। বিশেষজ্ঞদের মতে, সূর্যালোক, হরমোনজনিত সমস্যা, ওষুধের প্রভাব, অ্যালার্জি বা আঘাতের পর ত্বকের নির্দিষ্ট স্থানে মেলানিন বেশি উৎপন্ন হলে সেই অংশ কালো হয়ে যায়।

হাইপারপিগমেন্টেশন কীভাবে হয়

ত্বক বিশেষজ্ঞ ডা. আসমা তাসনীম খান জানান, শরীরের যেকোনো অংশেই রং পরিবর্তন হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি, হরমোনের পরিবর্তন, প্রসাধনী বা কেমিকেল এক্সপোজার, ড্রাগ রিঅ্যাকশন, একজিমা, ব্রণের চিকিৎসা, অতিরিক্ত ঘর্ষণ, সবই ত্বকে গাঢ় দাগ সৃষ্টি করতে পারে। কারো ক্ষেত্রে ত্বকের ভাঁজ, আন্ডারআর্মস বা ঘাড়ের মতো স্থানে ঘর্ষণের কারণে দাগ আরও বেশি স্পষ্ট হয়।

কোন ধরনের পিগমেন্টেশন সবচেয়ে সাধারণ?

বিশেষজ্ঞদের মতে;

সাধারণত দেখা যায় যে সমস্যাগুলো:

  • মেলাসমা বা মেছতা, মুখে বাদামি ছোপ
  • সান ট্যান, সূর্যের আলোতে ত্বক ডার্ক হয়ে যাওয়া
  • ছোট ছোট তিল বা ফ্রিকেলস
  • আঘাত বা প্রদাহের পর কালো দাগ (Post-inflammatory pigmentation)
  • ওজনজনিত কারণে ঘাড় কালো হওয়া
  • আঁটসাঁট পোশাকের ঘর্ষণে ত্বক কালো হওয়া

চিকিৎসায় কী কী ব্যবহৃত হয়?

ডা. আসমা জানান, কোন ধরনের পিগমেন্টেশন তার ওপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়। মেলাসমার ক্ষেত্রে মুখে লাগানোর ওষুধ, ভিটামিন, সানস্ক্রিন ও অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া হয়। ত্বকের উপরের ও মাঝের স্তরে জমা পিগমেন্ট ভালোভাবে কমে, তবে গভীর স্তরের পিগমেন্টেশন সম্পূর্ণ সারানো কঠিন।

আধুনিক চিকিৎসা পদ্ধতি

  • লেজার ট্রিটমেন্ট (Q-switch, Pico laser)
  • CO₂ লেজার ও ইলেকট্রো সার্জারি (তিল দূর করতে)
  • কেমিক্যাল পিলিং
  • মেসোথেরাপি ইনজেকশন
  • ভিটামিন সি, রেটিনল, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন
হাইড্রোকুইনোন ও ট্রিটিনয়েন মতো ওষুধও ব্যবহৃত হয়, যা অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শে নিতে হয়।

প্রতিরোধে কী করতে হবে?

সানস্ক্রিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা।
  • বাইরে যাওয়ার আগে এসপিএফ ৫০ সানস্ক্রিন ব্যবহার
  • রোদে থাকলে প্রতি ২–৩ ঘণ্টায় পুনরায় লাগানো
  • গলা, হাত, চোখের চারপাশ, ঠোঁটেও সানস্ক্রিন ব্যবহার
  • ফুল হাতা, হালকা রঙের সুতির পোশাক
  • ছাতা বা টুপি ব্যবহার
  • ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়া

ফল মিলবে কতদিনে?

ত্বকের কোষ নবায়নে সময় লাগে, তাই চিকিৎসায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে ৩–৬ মাস পর। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা নিয়মিত চালিয়ে যাওয়া এবং সানস্ক্রিন ব্যবহার ছাড়া এই দাগ স্থায়ীভাবে কমানো সম্ভব নয়।

ত্বকে রং পরিবর্তন বা দাগ দেখা দিলে তা অবহেলা না করে কারণ বুঝে চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, সঠিক চিকিৎসা ও ত্বকের যত্ন নিলে বেশিরভাগ ক্ষেত্রেই হাইপারপিগমেন্টেশন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিষয় : ত্বকের যত্ন হাইপারপিগমেন্টেশন পিগমেন্টেশন মেছতা হাইপারপিগমেন্টেশনের চিকিৎসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

হাইপারপিগমেন্টেশন: কারণ লক্ষণ ও কার্যকর চিকিৎসা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

মানুষের স্বাভাবিক ত্বকের রঙের চেয়ে কোনো অংশ যদি গাঢ়, বাদামি বা ধূসর হয়ে যায়, তাকে চিকিৎসাবিজ্ঞানে হাইপারপিগমেন্টেশন বলা হয়। ত্বকের রং নির্ধারণ করে মেলানিন নামের রঞ্জক পদার্থ। বিশেষজ্ঞদের মতে, সূর্যালোক, হরমোনজনিত সমস্যা, ওষুধের প্রভাব, অ্যালার্জি বা আঘাতের পর ত্বকের নির্দিষ্ট স্থানে মেলানিন বেশি উৎপন্ন হলে সেই অংশ কালো হয়ে যায়।

হাইপারপিগমেন্টেশন কীভাবে হয়

ত্বক বিশেষজ্ঞ ডা. আসমা তাসনীম খান জানান, শরীরের যেকোনো অংশেই রং পরিবর্তন হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি, হরমোনের পরিবর্তন, প্রসাধনী বা কেমিকেল এক্সপোজার, ড্রাগ রিঅ্যাকশন, একজিমা, ব্রণের চিকিৎসা, অতিরিক্ত ঘর্ষণ, সবই ত্বকে গাঢ় দাগ সৃষ্টি করতে পারে। কারো ক্ষেত্রে ত্বকের ভাঁজ, আন্ডারআর্মস বা ঘাড়ের মতো স্থানে ঘর্ষণের কারণে দাগ আরও বেশি স্পষ্ট হয়।

কোন ধরনের পিগমেন্টেশন সবচেয়ে সাধারণ?

বিশেষজ্ঞদের মতে;

সাধারণত দেখা যায় যে সমস্যাগুলো:

  • মেলাসমা বা মেছতা, মুখে বাদামি ছোপ
  • সান ট্যান, সূর্যের আলোতে ত্বক ডার্ক হয়ে যাওয়া
  • ছোট ছোট তিল বা ফ্রিকেলস
  • আঘাত বা প্রদাহের পর কালো দাগ (Post-inflammatory pigmentation)
  • ওজনজনিত কারণে ঘাড় কালো হওয়া
  • আঁটসাঁট পোশাকের ঘর্ষণে ত্বক কালো হওয়া

চিকিৎসায় কী কী ব্যবহৃত হয়?

ডা. আসমা জানান, কোন ধরনের পিগমেন্টেশন তার ওপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়। মেলাসমার ক্ষেত্রে মুখে লাগানোর ওষুধ, ভিটামিন, সানস্ক্রিন ও অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া হয়। ত্বকের উপরের ও মাঝের স্তরে জমা পিগমেন্ট ভালোভাবে কমে, তবে গভীর স্তরের পিগমেন্টেশন সম্পূর্ণ সারানো কঠিন।

আধুনিক চিকিৎসা পদ্ধতি

  • লেজার ট্রিটমেন্ট (Q-switch, Pico laser)
  • CO₂ লেজার ও ইলেকট্রো সার্জারি (তিল দূর করতে)
  • কেমিক্যাল পিলিং
  • মেসোথেরাপি ইনজেকশন
  • ভিটামিন সি, রেটিনল, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন
হাইড্রোকুইনোন ও ট্রিটিনয়েন মতো ওষুধও ব্যবহৃত হয়, যা অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শে নিতে হয়।

প্রতিরোধে কী করতে হবে?

সানস্ক্রিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা।
  • বাইরে যাওয়ার আগে এসপিএফ ৫০ সানস্ক্রিন ব্যবহার
  • রোদে থাকলে প্রতি ২–৩ ঘণ্টায় পুনরায় লাগানো
  • গলা, হাত, চোখের চারপাশ, ঠোঁটেও সানস্ক্রিন ব্যবহার
  • ফুল হাতা, হালকা রঙের সুতির পোশাক
  • ছাতা বা টুপি ব্যবহার
  • ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়া

ফল মিলবে কতদিনে?

ত্বকের কোষ নবায়নে সময় লাগে, তাই চিকিৎসায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে ৩–৬ মাস পর। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা নিয়মিত চালিয়ে যাওয়া এবং সানস্ক্রিন ব্যবহার ছাড়া এই দাগ স্থায়ীভাবে কমানো সম্ভব নয়।
[968]
ত্বকে রং পরিবর্তন বা দাগ দেখা দিলে তা অবহেলা না করে কারণ বুঝে চিকিৎসা নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, সঠিক চিকিৎসা ও ত্বকের যত্ন নিলে বেশিরভাগ ক্ষেত্রেই হাইপারপিগমেন্টেশন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ