আজকাল কোথাও ঘুরতে গেলেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রবণতা বেড়েছে। কিন্তু সুখী দম্পতিরা কেন এ ব্যাপারে সংযমী? তাঁরা কেন নিজেদের সম্পর্ক নিয়ে বেশি গোপনীয় থাকতে পছন্দ করেন? চলুন জেনে নিই-
সুখী দম্পতিরা বোঝেন যে সম্পর্ক টিকে থাকে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও আন্তরিকতায়, অন্যের প্রশংসায় নয়। তাই তাঁরা বিশেষ মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ না করে নিজেদের মধ্যে উপভোগ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
প্রতিটি মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করার তাগিদে দম্পতিরা আসল আনন্দ থেকে বঞ্চিত হতে পারেন। কিন্তু সুখী দম্পতিরা নিখুঁত ছবি তুলতে ব্যস্ত না থেকে একে অপরের সান্নিধ্যকে উপভোগ করেন। তাঁদের কাছে ছোট ছোট বিষয়, যেমন একসঙ্গে হাঁটা বা চা খাওয়া, সবচেয়ে মূল্যবান।
সুখী দম্পতিরা মোবাইল স্ক্রিনে আটকে থাকতে চান না। তাঁরা বরং চোখে চোখ রেখে কথা বলা, মন খুলে হাসা, কিংবা নীরবে হাত ধরাকে প্রাধান্য দেন। এভাবেই তাঁদের ভালোবাসা আরও গভীর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
ফোন বা চ্যাটে আবেগ পুরোপুরি প্রকাশ পায় না। তাই সুখী দম্পতিরা মুখোমুখি বসে কথা বলতে পছন্দ করেন। একে অপরের চোখের দিকে তাকানো, কণ্ঠস্বর শোনা বা সান্ত্বনার ছোঁয়া, এসবই সম্পর্ককে মজবুত করে তোলে।
যাঁরা সত্যিই সুখী, তাঁদের কাছে বাইরের স্বীকৃতির প্রয়োজন হয় না। তাঁরা জানেন ভালোবাসা কখনো ‘লাইক’ বা ‘শেয়ার’-এ মাপা যায় না। তাই তাঁরা নিজেদের সুখকে তুলনা বা প্রদর্শনীর ফাঁদে ফেলতে চান না।
সুখী দম্পতিরা নিরাপদ বোধ করেন তাঁদের সম্পর্কে। তাঁরা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার ছবির চেয়ে একসঙ্গে কাটানো মানসম্মত সময়ই বেশি মূল্যবান। এই আত্মবিশ্বাসই তাঁদের ভালোবাসাকে টিকিয়ে রাখে।
ভালোবাসা কখনো প্রদর্শনীর বিষয় নয়; এটি টিকে থাকে বিশ্বাস, বোঝাপড়া আর একান্ত সময় কাটানোর মধ্য দিয়ে। সুখী দম্পতিরা তাই প্রমাণ করে দেন, সম্পর্কের আসল সৌন্দর্য সবার সামনে নয়, বরং ব্যক্তিগত মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে।
সূত্র: সাবকনসাস সার্ভেন্ট
বিষয় : ভালোবাসা সুখী দম্পতি গোপনীয়তা

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

[360]
যাঁরা সত্যিই সুখী, তাঁদের কাছে বাইরের স্বীকৃতির প্রয়োজন হয় না। তাঁরা জানেন ভালোবাসা কখনো ‘লাইক’ বা ‘শেয়ার’-এ মাপা যায় না। তাই তাঁরা নিজেদের সুখকে তুলনা বা প্রদর্শনীর ফাঁদে ফেলতে চান না।
সুখী দম্পতিরা নিরাপদ বোধ করেন তাঁদের সম্পর্কে। তাঁরা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার ছবির চেয়ে একসঙ্গে কাটানো মানসম্মত সময়ই বেশি মূল্যবান। এই আত্মবিশ্বাসই তাঁদের ভালোবাসাকে টিকিয়ে রাখে।
ভালোবাসা কখনো প্রদর্শনীর বিষয় নয়; এটি টিকে থাকে বিশ্বাস, বোঝাপড়া আর একান্ত সময় কাটানোর মধ্য দিয়ে। সুখী দম্পতিরা তাই প্রমাণ করে দেন, সম্পর্কের আসল সৌন্দর্য সবার সামনে নয়, বরং ব্যক্তিগত মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে।
সূত্র: সাবকনসাস সার্ভেন্ট
[130]

আপনার মতামত লিখুন