দৈনিক প্রথম সংবাদ

প্রতিদিনের সাতটি সহজ অভ্যাসে বোঝা যাবে আপনি কতটা ফিট

প্রতিদিনের সহজ অভ্যাসে স্বাস্থ্য ভালো রাখার উপায়

ফিটনেস মানে কেবল ওজন কমানো বা কোমর স্লিম করা নয়। প্রকৃত ফিটনেস আসলে নির্ভর করে আপনার প্রতিদিনের জীবনযাত্রার ওপর। আপনি কী খাবার খাচ্ছেন, কতটা হাঁটছেন বা ব্যায়াম করছেন, কিংবা বিশ্রাম নিচ্ছেন—সবকিছু মিলিয়েই গড়ে ওঠে শরীরের আসল ফিটনেস।

সম্প্রতি ভারতীয় ফিটনেস কোচ রাজ গণপথ ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছেন, প্রতিদিনের মাত্র সাতটি সহজ অভ্যাস যদি নিয়মিত পালন করা যায়, তবে বুঝতে হবে আপনি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও ফিটনেসের পথে এগোচ্ছেন।

প্রকৃত খাবারকে গুরুত্ব দিন

রাজের মতে, প্রতিদিনের খাবারের অন্তত ৮০-৯০ শতাংশ হওয়া উচিত প্রকৃত ও অপরিশোধিত খাবার। যেমন—ফল, সবজি, ডাল, শস্যদানা, ডেইরি, মাছ বা মাংস। মাঝেমধ্যে প্যাকেটজাত খাবার খাওয়া ক্ষতিকর নয়, তবে মূল খাদ্যাভ্যাসে যেন সব সময় প্রাকৃতিক খাবারই থাকে।

প্রোটিন ও সবজির সঠিক ভারসাম্য

খাবারে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখতে হবে। ডিম, মাছ, মুরগি, টফু, ডালজাতীয় খাবার প্রতিদিনের মেনুতে থাকা জরুরি। এতে শরীর পাবে প্রয়োজনীয় শক্তি ও ভিটামিন।

অতিভোজন এড়িয়ে চলুন

রাজ গণপথের মতে, প্রতিদিন সামান্য বেশি খাওয়ার অভ্যাসও সময়ের সঙ্গে বড় সমস্যার কারণ হয়। ক্ষুধা অনুযায়ী খাবার খান, কিন্তু কখনোই উপোস করবেন না।

সপ্তাহে ২-৩ দিন শক্তি বাড়ানোর ব্যায়াম

জিমে না গিয়েও ডাম্বেল, রেজিস্ট্যান্স ব্যান্ড বা ঘরোয়া ওয়ার্কআউটের মাধ্যমে শরীরের পেশি শক্ত রাখা সম্ভব। এতে বাড়বে সহনশক্তি ও মেটাবলিজম।

কার্ডিও ব্যায়াম করুন

হাঁটা, দৌড়, সাঁতার, সাইক্লিং কিংবা খেলাধুলা—যা-ই হোক না কেন, সপ্তাহে অন্তত দুদিন এমন কিছু করুন যাতে হার্টরেট ওঠানামা করে। এটি হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিদিন ৬-৮ হাজার স্টেপ হাঁটুন

যদিও ১০-১৫ হাজার স্টেপ হাঁটা সবচেয়ে ভালো, তবে প্রতিদিন ৬-৮ হাজার স্টেপ হলেই শরীর সক্রিয় থাকবে। অফিস, বাজার কিংবা ঘরের ভেতরে হাঁটা—সবকিছুই এর মধ্যে ধরা যাবে।

কোনো কিছুতেই চূড়ান্ত আসক্তি নয়

অতিরিক্ত ডায়েট, কঠিন ওয়ার্কআউট কিংবা অতিরিক্ত বিশ্রামে আসক্ত হওয়া যাবে না। বরং মাঝামাঝি পথ বেছে নিলে সেটিই দীর্ঘমেয়াদি ফিটনেস নিশ্চিত করবে।

কেন গুরুত্বপূর্ণ এই অভ্যাসগুলো

রাজ গণপথের মতে, এই সাতটি অভ্যাস শরীরের হৃদ্‌যন্ত্র, পেশি, হাড়, মস্তিষ্ক ও মেটাবলিজমকে সুরক্ষিত রাখে। এগুলো টেকসই, তাই হঠাৎ করে শুরু করা ডায়েট বা কঠোর ব্যায়ামের তুলনায় অনেক বেশি কার্যকর।

ফিটনেস মানে নিখুঁত শরীর নয়। বরং প্রতিদিনের এমন অভ্যাস, যা আপনাকে বছর পর বছর শক্তিশালী, প্রাণবন্ত এবং সুস্থ রাখবে। রাজ গণপথের নির্দেশিত এই সাতটি নিয়ম মেনে চললে ধরে নেওয়া যায়—আপনি ইতিমধ্যেই ফিটনেসের পথে এগিয়ে যাচ্ছেন।

বিষয় : স্বাস্থ্যকর খাবার ফিটনেস প্রতিদিনের জীবনযাত্রা অপরিশোধিত খাবার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের সাতটি সহজ অভ্যাসে বোঝা যাবে আপনি কতটা ফিট

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ফিটনেস মানে কেবল ওজন কমানো বা কোমর স্লিম করা নয়। প্রকৃত ফিটনেস আসলে নির্ভর করে আপনার প্রতিদিনের জীবনযাত্রার ওপর। আপনি কী খাবার খাচ্ছেন, কতটা হাঁটছেন বা ব্যায়াম করছেন, কিংবা বিশ্রাম নিচ্ছেন—সবকিছু মিলিয়েই গড়ে ওঠে শরীরের আসল ফিটনেস।

সম্প্রতি ভারতীয় ফিটনেস কোচ রাজ গণপথ ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছেন, প্রতিদিনের মাত্র সাতটি সহজ অভ্যাস যদি নিয়মিত পালন করা যায়, তবে বুঝতে হবে আপনি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও ফিটনেসের পথে এগোচ্ছেন।

প্রকৃত খাবারকে গুরুত্ব দিন

রাজের মতে, প্রতিদিনের খাবারের অন্তত ৮০-৯০ শতাংশ হওয়া উচিত প্রকৃত ও অপরিশোধিত খাবার। যেমন—ফল, সবজি, ডাল, শস্যদানা, ডেইরি, মাছ বা মাংস। মাঝেমধ্যে প্যাকেটজাত খাবার খাওয়া ক্ষতিকর নয়, তবে মূল খাদ্যাভ্যাসে যেন সব সময় প্রাকৃতিক খাবারই থাকে।

প্রোটিন ও সবজির সঠিক ভারসাম্য

খাবারে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখতে হবে। ডিম, মাছ, মুরগি, টফু, ডালজাতীয় খাবার প্রতিদিনের মেনুতে থাকা জরুরি। এতে শরীর পাবে প্রয়োজনীয় শক্তি ও ভিটামিন।

অতিভোজন এড়িয়ে চলুন

রাজ গণপথের মতে, প্রতিদিন সামান্য বেশি খাওয়ার অভ্যাসও সময়ের সঙ্গে বড় সমস্যার কারণ হয়। ক্ষুধা অনুযায়ী খাবার খান, কিন্তু কখনোই উপোস করবেন না।

সপ্তাহে ২-৩ দিন শক্তি বাড়ানোর ব্যায়াম

জিমে না গিয়েও ডাম্বেল, রেজিস্ট্যান্স ব্যান্ড বা ঘরোয়া ওয়ার্কআউটের মাধ্যমে শরীরের পেশি শক্ত রাখা সম্ভব। এতে বাড়বে সহনশক্তি ও মেটাবলিজম।

কার্ডিও ব্যায়াম করুন

হাঁটা, দৌড়, সাঁতার, সাইক্লিং কিংবা খেলাধুলা—যা-ই হোক না কেন, সপ্তাহে অন্তত দুদিন এমন কিছু করুন যাতে হার্টরেট ওঠানামা করে। এটি হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিদিন ৬-৮ হাজার স্টেপ হাঁটুন

যদিও ১০-১৫ হাজার স্টেপ হাঁটা সবচেয়ে ভালো, তবে প্রতিদিন ৬-৮ হাজার স্টেপ হলেই শরীর সক্রিয় থাকবে। অফিস, বাজার কিংবা ঘরের ভেতরে হাঁটা—সবকিছুই এর মধ্যে ধরা যাবে।

কোনো কিছুতেই চূড়ান্ত আসক্তি নয়

অতিরিক্ত ডায়েট, কঠিন ওয়ার্কআউট কিংবা অতিরিক্ত বিশ্রামে আসক্ত হওয়া যাবে না। বরং মাঝামাঝি পথ বেছে নিলে সেটিই দীর্ঘমেয়াদি ফিটনেস নিশ্চিত করবে।

কেন গুরুত্বপূর্ণ এই অভ্যাসগুলো

রাজ গণপথের মতে, এই সাতটি অভ্যাস শরীরের হৃদ্‌যন্ত্র, পেশি, হাড়, মস্তিষ্ক ও মেটাবলিজমকে সুরক্ষিত রাখে। এগুলো টেকসই, তাই হঠাৎ করে শুরু করা ডায়েট বা কঠোর ব্যায়ামের তুলনায় অনেক বেশি কার্যকর।

ফিটনেস মানে নিখুঁত শরীর নয়। বরং প্রতিদিনের এমন অভ্যাস, যা আপনাকে বছর পর বছর শক্তিশালী, প্রাণবন্ত এবং সুস্থ রাখবে। রাজ গণপথের নির্দেশিত এই সাতটি নিয়ম মেনে চললে ধরে নেওয়া যায়—আপনি ইতিমধ্যেই ফিটনেসের পথে এগিয়ে যাচ্ছেন।

[338]

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ