শারদীয় উৎসব মানেই সীমাহীন আনন্দ—ঢাকের বাজনা, প্রতিমা দর্শন আর রাতভর আড্ডা। কিন্তু এই কয়েকদিনের
আনন্দ শেষে আয়নায় দেখা যায় ক্লান্ত, নিস্তেজ মুখ। চোখের নিচে কালি, ত্বকের উজ্জ্বলতা হারানো আর চুলের রুক্ষতা
যেন উৎসবের আনন্দকে ম্লান করে দেয়। তাই পূজার পর দরকার বিশেষ যত্ন—যা ঘরোয়া উপায়েই সম্ভব।
ত্বক পরিষ্কার রাখুন: সকাল ও রাতে দু’বার মুখ ধুয়ে ফেলুন। এতে ময়লা ও তেল দূর হয়ে ত্বক শ্বাস নিতে পারে।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন: ত্বক নরম ও উজ্জ্বল রাখতে নিজের ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বেছে নিন।
সানস্ক্রিন ভুলবেন না: দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন লাগান, যা ত্বককে রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে।
ডাবল ক্লিনজিং করুন: মেকআপ ব্যবহার করলে প্রথমে তেলভিত্তিক ক্লিনজার, পরে জলভিত্তিক ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।
প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করুন: মধু, কলা, পেঁপে বা জবা ফুলের প্যাক ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
পর্যাপ্ত ঘুম ও পানি পান করুন: ত্বকের প্রাণ ফিরে পেতে প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম ও পর্যাপ্ত পানি পান অত্যাবশ্যক।
তেল মালিশ: নারিকেল বা আমলকী তেল দিয়ে সপ্তাহে অন্তত দুইবার মাথায় ম্যাসাজ করুন।
মেথি ও দইয়ের মাস্ক: টক দই ও মেথি গুঁড়া মিশিয়ে চুলে লাগান, এতে চুল নরম হয় ও চুল পড়া কমে।
নারিকেল দুধ ও অলিভ অয়েল মাস্ক: চুলে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলের আর্দ্রতা বাড়ে ও উজ্জ্বলতা ফিরে
আসে।
কন্ডিশনার ব্যবহার করুন: চুল ধোয়ার পর কন্ডিশনার বা সিরাম ব্যবহার করলে রুক্ষতা দূর হয়।
স্ক্যাল্প স্ক্র্যাব: মাথার ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে একবার স্ক্র্যাব ব্যবহার করুন।

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন