কনকনে শীত যখন দেশজুড়ে, তখন শুধু পোশাক নয়—উষ্ণতা ধরে রাখতে খাবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শীতে এমন কিছু খাবার আছে যেগুলো শরীরে তাপ উৎপন্ন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিন রাখে সক্রিয় ও সতেজ।
চলুন জেনে নেই শীত তাড়াতে ও শরীর গরম রাখতে সাহায্য করে এমন কিছু খাবারের কথা—
স্যুপ
শীতে শরীর গরম রাখার পাশাপাশি হাইড্রেট থাকা জরুরি। গরম স্যুপ সেই দুটি কাজই করে। টমেটো, গাজর, ডাল, বার্লি বা মুরগি দিয়ে তৈরি স্যুপ ভিটামিনসমৃদ্ধ এবং সহজপাচ্য। প্রতিদিন একবেলা স্যুপ খেলে শরীরের উষ্ণতা বজায় থাকে।
তুলসী ও আদা
তুলসী ও আদা শীতকালের সেরা প্রাকৃতিক ওষুধ। এতে আছে অ্যান্টি–ইনফ্লামেটরি ও অ্যান্টিভাইরাল উপাদান, যা ঠান্ডা–কাশি প্রতিরোধে সাহায্য করে। গরম পানিতে আদাকুচি মিশিয়ে বা তুলসী চা পান করলে শরীর গরম থাকে ও শ্বাসযন্ত্র সুস্থ থাকে।
হলুদ দুধ, হলুদ চা ও মসলা চা
হলুদ দুধ বা হলুদ চা শরীরে তাপ উৎপাদন বাড়ায় এবং ব্যথা–বেদনা কমায়। মসলা চা সাময়িকভাবে মেটাবলিজম বাড়িয়ে উষ্ণতা দেয় ও কাশি দূর করে। সকালে এক কাপ আদা–মসলা চা হতে পারে দিন শুরুর দারুণ উপায়।
বাদাম ও শুকনা ফল
বাদাম, আখরোট, কাজুবাদাম ও কিশমিশ শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায়, ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড দেয়। খেজুর, অ্যাপ্রিকট বা শুকনা ফল শরীর গরম রাখে ও শক্তি জোগায়। প্রতিদিন সকালে অল্প পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
গুড় ও মধু
গুড়ে থাকে প্রাকৃতিক আয়রন ও মিনারেল। আদার সঙ্গে গুড় মিশিয়ে খেলে ঠান্ডা–কাশি উপশম হয়। অন্যদিকে, মধু শীতকালের আদর্শ খাদ্য—এটি ঠান্ডা প্রতিরোধ করে ও শরীর গরম রাখে। চায়ে চিনির পরিবর্তে মধু বা খেজুরের গুড় ব্যবহার করুন।
ডিম
ডিমে থাকা প্রোটিন ও ওমেগা–৩ শরীরে তাপ ধরে রাখে এবং শক্তি জোগায়। প্রতিদিন সেদ্ধ বা পোঁচ ডিম খেলে শরীর সক্রিয় থাকে।
আপেল ও মিষ্টি আলু
আপেলের ফাইবার শরীরে উষ্ণতা ধরে রাখে, আবার মিষ্টি আলু ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর—যা শীতের আদর্শ “সুপারফুড”।
মরিচ, দারুচিনি ও রসুন
এই উপাদানগুলো শরীরে তাপ উৎপন্ন করে, রক্ত চলাচল বাড়ায় এবং ঠান্ডা প্রতিরোধ করে। নিয়মিত রান্নায় সামান্য পরিমাণ ব্যবহার করলেই এর উপকার পাওয়া যায়।
শীতের সকালের উপযুক্ত খাবারগুলো
শীতের সকালে সঠিক খাবার বেছে নেওয়া জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিচের খাবারগুলো সকালে খেলে শরীর সতেজ ও শক্তিতে ভরপুর থাকে—
লাল আটার রুটি: ফাইবার ও ভিটামিন বি দেহে উষ্ণতা ধরে রাখে
ডিম: প্রোটিন ও ভিটামিন ই শরীরে শক্তি বাড়ায়
মিক্সড ভেজিটেবল: রোগ প্রতিরোধে সহায়ক ও ত্বকের জন্য উপকারী
গ্রিন টি / তুলসী চা: ক্লান্তি দূর করে ও শরীর রাখে সতেজ
স্যুপ: শরীর গরম রাখে ও হাইড্রেশন বজায় রাখে
মধু ও দুধ: গলা আরাম দেয় ও শক্তি জোগায়
কর্নফ্লেক্স / ওটস: সহজপাচ্য ও এনার্জি বুস্টার খাবার
কলা ও শসা: ফাইবার সরবরাহ করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে
কাঠবাদাম: মস্তিষ্ক ও ত্বকের পক্ষে উপকারী প্রাকৃতিক ফ্যাটের উৎস
সকালে গরম পানি বা হারবাল চা দিয়ে দিন শুরু করুন।প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম করুন।চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবারে মনোযোগ দিন।মানসিক চাপ কমালে ইমিউনিটি আরও ভালো থাকে।

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

[437]
সকালে গরম পানি বা হারবাল চা দিয়ে দিন শুরু করুন।প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম করুন।চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবারে মনোযোগ দিন।মানসিক চাপ কমালে ইমিউনিটি আরও ভালো থাকে।

আপনার মতামত লিখুন