সারা দিনের কাজের ক্লান্তি শেষে নিজের ঘরে ফিরেই একটু প্রশান্তি খুঁজে পাই আমরা। কিন্তু ঘরে ঢুকে যদি দেখি চারদিকে এলোমেলো জিনিসপত্র, কাপড়ের স্তূপ, কিংবা বিছানায় অগোছালো চাদর— তাহলে সেই শান্তিটা কোথায় হারিয়ে যায়! বিশেষ করে ব্যাচেলরদের জন্য বা যারা একা থাকেন, এটি যেন নিত্যদিনের চিত্র।
তবে কিছু সহজ অভ্যাস আর সামান্য নিয়ম মানলেই ঘরকে রাখা যায় সুন্দর ও পরিচ্ছন্ন। চলুন দেখে নেওয়া যাক কিছু কার্যকর টিপস—
প্রয়োজনের বেশি বালিশ, পুরোনো চাদর, শীতের পরেও পড়ে থাকা কম্বল— এগুলোই ঘরকে অগোছালো করে তোলে। যা ব্যবহার হয় না, তুলে রাখুন বা ফেলে দিন। ঘরে যত কম জিনিস থাকবে, গুছিয়ে রাখা তত সহজ হবে।
অনেকেই সকালে উঠে তাড়াহুড়ো করে ওয়াশরুমে যান, কিন্তু ফিরে এসে বিছানা ঠিক করেন না। অভ্যাস করে ফেলুন— চাদর টেনে দিন, বালিশ ঠিক করুন। মাত্র দুই মিনিট সময় লাগবে, অথচ ঘর দেখাবে ঝকঝকে।
প্রতিদিন ঘর পরিষ্কার করা কঠিন। তাই সপ্তাহে একদিন বা অন্তত মাসে দুদিন নির্ধারণ করুন শুধু ঘর ঝাড়ু, মোছামুছি ও চাদর পরিবর্তনের জন্য। এতে ধুলাবালি জমে না, ঘর থাকে সতেজ।
পরা বা না-পরা কাপড় অনেকেই চেয়ারে বা বিছানায় রাখেন, যা দেখতে বিশৃঙ্খল লাগে। একটি লন্ড্রি ব্যাগ বা কিছু হ্যাঙ্গার ব্যবহার করুন— যেটা ধোয়ার, ব্যাগে ফেলুন; যেটা পরিষ্কার, ঝুলিয়ে দিন।
ওষুধ, কাগজপত্র বা চাবি ছড়িয়ে রাখলে পরে খুঁজে পাওয়া যায় না। বিছানার পাশে ছোট একটা টেবিল বা ড্রয়ার রাখলে জিনিসপত্র গুছিয়ে রাখা সহজ হবে এবং ঘরও দেখাবে পরিপাটি।
ঘর পরিষ্কার রাখা কোনো একদিনের কাজ নয়— এটি একটি অভ্যাস। প্রতিদিনের রুটিনে ছোট ছোট পরিবর্তন আনলেই এই অভ্যাস তৈরি হবে।
গোছানো ঘর শুধু দেখতেই সুন্দর নয়, এটি মানসিক প্রশান্তিও আনে। তাই আজ থেকেই ছোট ছোট পদক্ষেপে শুরু করুন নিজের ঘর গুছিয়ে রাখার অভ্যাস— মনও থাকবে ফ্রেশ, জীবনও হবে পরিপাটি।

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

[594]
গোছানো ঘর শুধু দেখতেই সুন্দর নয়, এটি মানসিক প্রশান্তিও আনে। তাই আজ থেকেই ছোট ছোট পদক্ষেপে শুরু করুন নিজের ঘর গুছিয়ে রাখার অভ্যাস— মনও থাকবে ফ্রেশ, জীবনও হবে পরিপাটি।

আপনার মতামত লিখুন