দৈনিক প্রথম সংবাদ

রেস্টুরেন্টের হাইপ বনাম বাস্তবতা আমরা কি অযথা খরচ করছি

ছবি; সংগ্রহিত

ঢাকার রেস্টুরেন্ট কালচারের উত্থান

গত কয়েক বছরে ঢাকার কালিনারি বা খাবারের জগতে অভাবনীয় পরিবর্তন এসেছে। প্রতিনিয়ত নতুন নতুন রেস্টুরেন্ট, ক্যাফে ও ফুড ব্র্যান্ড যুক্ত হচ্ছে শহরের প্রতিটি এলাকায়। কিন্তু প্রশ্ন হলো, এই রেস্টুরেন্ট কালচার আসলেই কতটা দরকারি, আর আমরা কি এর জন্য খুব বেশি খরচ করে ফেলছি?

মাসে কত টাকা খরচ হয় রেস্টুরেন্টে?

চলুন একটু হিসাব করি। ধরা যাক, একজন মধ্যবিত্ত দম্পতি ,  খুব ধনী না হলেও স্থিতিশীলভাবে উপার্জন করছেন। তারা সাধারণত মাসে একবার ভালো মানের ফাইন-ডাইনিং রেস্টুরেন্টে যান, যেখানে খরচ হয় প্রায় ৫,০০০ টাকা। এর পাশাপাশি মাসে একবার মাঝারি মানের রেস্টুরেন্টে যান (৩,০০০ টাকা), একবার সাধারণ বা বাজেট রেস্টুরেন্টে খান (১,০০০ টাকা) এবং দু’বার ঘরে খাবার অর্ডার করেন (২,০০০ টাকা)। সাথে বন্ধু বা অফিস সহকর্মীদের সঙ্গে বাইরে খেতে গেলে বাড়তি ২,০০০ টাকা খরচ হয়। সব মিলিয়ে মাসিক খরচ দাঁড়ায় প্রায় ১৩,০০০ টাকা! বড় পরিবারের ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি হতে পারে।

খাওয়া কি একমাত্র বিনোদন?

আমরা প্রায়ই মনে করি, বিনোদন মানেই বাইরে খেতে যাওয়া। কিন্তু সত্যিই কি তাই হওয়া উচিত?ভাবুন তো? এই টাকার কিছু অংশ যদি আপনি ভ্রমণ, বই পড়া, বা নিজের কোনো হবি (যেমন ফটোগ্রাফি, আর্ট, বা মিউজিক শেখা)-তে খরচ করতেন, কেমন হতো?

টাকাটা যদি সঞ্চয় করেন?

যদি মাসে মাত্র ৫,০০০ টাকা রেস্টুরেন্ট বিল থেকে বাঁচাতে পারেন, তাহলে এক বছরে জমবে ৬০,০০০ টাকা, যা দিয়ে বাংলাদেশের মধ্যে দম্পতি হিসেবে দুই রাতের মানসম্মত ভ্রমণ সম্ভব। আর দুই বছর সঞ্চয় করলে ১,২০,০০০ টাকা, যা বিদেশ ভ্রমণের টিকিট খরচ মেটাতে যথেষ্ট!

আমরা কি আসলেই “ভ্যালু” পাচ্ছি?

প্রতিবার বাইরে খাওয়ার সময় ভেবে দেখেছেন কি, আপনি আসলেই সেই অর্থের বিনিময়ে সঠিক মান পাচ্ছেন? রেস্টুরেন্টের পরিবেশন, খাবারের মান, সেবার গুণগত মান, সব কিছুই কি আপনার প্রত্যাশার সমান? নাকি শুধুই ট্রেন্ড ফলো করতে গিয়ে অর্থ নষ্ট করছেন?

সোশ্যাল মিডিয়ার হাইপের ফাঁদ

আজকাল অনেকেই নতুন রেস্টুরেন্টে যাচ্ছেন শুধু “ইনস্টাগ্রামযোগ্য” ছবি তোলার জন্য। কিন্তু সেই হাইপের পেছনে আসল স্বাদ ও অভিজ্ঞতা অনেক সময়ই হারিয়ে যায়। জনপ্রিয়তার পেছনে দৌড়াতে গিয়ে আমরা অনেক সময় নিজের আর্থিক স্বস্তি হারাই।

শেষ কথা

বাইরে খাওয়া কোনো খারাপ অভ্যাস নয়। কিন্তু সচেতনভাবে খরচ করাটাই মূল কথা। প্রতিবার অর্ডার করার আগে বা রেস্টুরেন্টে যাওয়ার আগে নিজের ওয়ালেটের দিকে একবার তাকান, এই খরচটা কি আসলেই প্রয়োজনীয়?

পরেরবার বাইরে খেতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, “এই খরচটা কি আমার জীবনে আনন্দ আনবে, নাকি শুধু ট্রেন্ড ফলো করছি?” সচেতন হোন, স্মার্টভাবে খরচ করুন।

বিষয় : রেস্টুরেন্ট খাবার রেস্টুরেন্ট ব্যবসা eating outside budget restaurants in Dhaka Hyper inflation

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

রেস্টুরেন্টের হাইপ বনাম বাস্তবতা আমরা কি অযথা খরচ করছি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image

ঢাকার রেস্টুরেন্ট কালচারের উত্থান

গত কয়েক বছরে ঢাকার কালিনারি বা খাবারের জগতে অভাবনীয় পরিবর্তন এসেছে। প্রতিনিয়ত নতুন নতুন রেস্টুরেন্ট, ক্যাফে ও ফুড ব্র্যান্ড যুক্ত হচ্ছে শহরের প্রতিটি এলাকায়। কিন্তু প্রশ্ন হলো, এই রেস্টুরেন্ট কালচার আসলেই কতটা দরকারি, আর আমরা কি এর জন্য খুব বেশি খরচ করে ফেলছি?

মাসে কত টাকা খরচ হয় রেস্টুরেন্টে?

চলুন একটু হিসাব করি। ধরা যাক, একজন মধ্যবিত্ত দম্পতি ,  খুব ধনী না হলেও স্থিতিশীলভাবে উপার্জন করছেন। তারা সাধারণত মাসে একবার ভালো মানের ফাইন-ডাইনিং রেস্টুরেন্টে যান, যেখানে খরচ হয় প্রায় ৫,০০০ টাকা। এর পাশাপাশি মাসে একবার মাঝারি মানের রেস্টুরেন্টে যান (৩,০০০ টাকা), একবার সাধারণ বা বাজেট রেস্টুরেন্টে খান (১,০০০ টাকা) এবং দু’বার ঘরে খাবার অর্ডার করেন (২,০০০ টাকা)। সাথে বন্ধু বা অফিস সহকর্মীদের সঙ্গে বাইরে খেতে গেলে বাড়তি ২,০০০ টাকা খরচ হয়। সব মিলিয়ে মাসিক খরচ দাঁড়ায় প্রায় ১৩,০০০ টাকা! বড় পরিবারের ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি হতে পারে।

খাওয়া কি একমাত্র বিনোদন?

আমরা প্রায়ই মনে করি, বিনোদন মানেই বাইরে খেতে যাওয়া। কিন্তু সত্যিই কি তাই হওয়া উচিত?ভাবুন তো? এই টাকার কিছু অংশ যদি আপনি ভ্রমণ, বই পড়া, বা নিজের কোনো হবি (যেমন ফটোগ্রাফি, আর্ট, বা মিউজিক শেখা)-তে খরচ করতেন, কেমন হতো?

টাকাটা যদি সঞ্চয় করেন?

যদি মাসে মাত্র ৫,০০০ টাকা রেস্টুরেন্ট বিল থেকে বাঁচাতে পারেন, তাহলে এক বছরে জমবে ৬০,০০০ টাকা, যা দিয়ে বাংলাদেশের মধ্যে দম্পতি হিসেবে দুই রাতের মানসম্মত ভ্রমণ সম্ভব। আর দুই বছর সঞ্চয় করলে ১,২০,০০০ টাকা, যা বিদেশ ভ্রমণের টিকিট খরচ মেটাতে যথেষ্ট!

আমরা কি আসলেই “ভ্যালু” পাচ্ছি?

প্রতিবার বাইরে খাওয়ার সময় ভেবে দেখেছেন কি, আপনি আসলেই সেই অর্থের বিনিময়ে সঠিক মান পাচ্ছেন? রেস্টুরেন্টের পরিবেশন, খাবারের মান, সেবার গুণগত মান, সব কিছুই কি আপনার প্রত্যাশার সমান? নাকি শুধুই ট্রেন্ড ফলো করতে গিয়ে অর্থ নষ্ট করছেন?

সোশ্যাল মিডিয়ার হাইপের ফাঁদ

আজকাল অনেকেই নতুন রেস্টুরেন্টে যাচ্ছেন শুধু “ইনস্টাগ্রামযোগ্য” ছবি তোলার জন্য। কিন্তু সেই হাইপের পেছনে আসল স্বাদ ও অভিজ্ঞতা অনেক সময়ই হারিয়ে যায়। জনপ্রিয়তার পেছনে দৌড়াতে গিয়ে আমরা অনেক সময় নিজের আর্থিক স্বস্তি হারাই।

শেষ কথা

বাইরে খাওয়া কোনো খারাপ অভ্যাস নয়। কিন্তু সচেতনভাবে খরচ করাটাই মূল কথা। প্রতিবার অর্ডার করার আগে বা রেস্টুরেন্টে যাওয়ার আগে নিজের ওয়ালেটের দিকে একবার তাকান, এই খরচটা কি আসলেই প্রয়োজনীয়?

[842]

পরেরবার বাইরে খেতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, “এই খরচটা কি আমার জীবনে আনন্দ আনবে, নাকি শুধু ট্রেন্ড ফলো করছি?” সচেতন হোন, স্মার্টভাবে খরচ করুন।

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ