দৈনিক প্রথম সংবাদ

বর্ণিল সাজে কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক

বর্ণিল সাজে সেজেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক।

একসময় যেখানে ছিল ময়লা আবর্জনা আর কচুরীপানার ভাগার আজ সেখানে দৃষ্টিনন্দন সৌন্দর্য। লেকের চারিপাশে ফুটওয়াক তৈরি করা হয়েছে। লেকপাড়ে বসার জন্য নির্মাণ করা হয়েছে শতাধিক রঙ্গিন টুল। সংস্কার করে চলাচল উপযোগী করা হয়েছে লেকপাড় সড়ক। লেকে নামানো হয়েছে দৃষ্টিনন্দন চারটি প্যাডেল বোট। 

রবিবার (০৫ অক্টোবর) দুপুরে লেকের সৌন্দর্যবর্ধন কাজ ও লেকবোট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই লেকে নানা বয়সের মানুষেরা ভীড় জমাচ্ছে অপার আনন্দে। লেকটি এখন পরিচিতি পেয়েছে বিনোদন স্পট হিসেবে। রবিবার সন্ধ্যায় সরোজমিন লেকপাড়ে গিয়ে দেখা যায়, নানা বয়সের ও নানা শ্রেণিপেশার মানুষ ভীড় প্যাডেল বোটে ওঠার জন্য অপেক্ষা করছে। ৫ম শ্রেণির ছাত্রী লাবিবা বলেন, আমাদের ঘোরার কোন জায়গা ছিলনা। এখন এই লেকের বোটে চড়ে খুব আনন্দ পেয়েছি। লেকের পাড়ে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে।

কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে লেকটির পুরো চেহারাই পরিবর্তন হয়ে গেছে। নর্দমার কারনে এখানে মশার উপদ্রব ছিলো। অব্যবস্থাপনার কারনে লেকের পাড়ে হাসপাতালে রোগীরা দুর্ভোগে ছিল। এখন শুধু এসবেরই অবসান হয়নি বরং কোটালীপাড়াবাসীর জন্য বিনোদন স্পটে পরিণত হয়েছে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমেন মজুমদার বলেন, প্যাডেল বোট দর্শনার্থীদের কাছে জনপ্রিয়, কারণ এটি একটি পরিবেশবান্ধব ও শান্ত বিনোদন। এর মাধ্যমে মানুষ জলজ জীবনকে বিরক্ত না করে শান্তভাবে লেকে ঘোরাঘুরি করতে পারে, যা একে পরিবার ও বন্ধুদের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতায় পরিণত করে। কোটালীপাড়ার দক্ষিণ সীমান্তে মাচারতারা গ্রামে একটি শিশু পার্ক থাকলেও যাতায়াত সমস্যা ও দূরবর্তী হওয়ায় সেখানে নিয়মিত যাওয়া সম্ভব হয়না। উপজেলা পরিষদের এই লেকটি এখন সকলের মনের খোরাক জোগাবে।

কবি ও সাহিত্যিক মিন্টু রায় বলেন, কোটালীপাড়ার দক্ষিণ সীমান্তের মাচারতারা গ্রামে একটি শিশু পার্ক থাকলেও দূরত্ব ও যাতায়াত সমস্যার কারণে সেখানে নিয়মিত যাওয়া অনেকের পক্ষে সম্ভব নয়। তাই উপজেলা পরিষদের এই লেক এখন হয়ে উঠছে মানুষের নিকটস্থ একটি বিনোদনের ঠিকানা। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিক - সবাই এখানে এসে সময় কাটাবে ও আনন্দ খুঁজে নিবে একসাথে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, লেকটিকে নতুনভাবে সাজানো হয়েছে আশাকরছি এটি কোটালীপাড়াবাসীর জন্য একটি বিনোদন স্পট হিসেবে পরিচিতি পাবে। দর্শনার্থীদের নিরাপত্তায় লেকের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। লেকের পাড়ে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোর কারণে পানির বোতল, কাগজের প্যাকেটসহ নানা আবর্জনা লেকে ফেলে যাতে পানি দূষিত না হতে পারে, এবং কোন ধরনের বিশৃংখলা না হয় সেজন্য সার্বক্ষনিক নজরদারীতে রাখা হবে পুরো এলাকা। আপাতত এক ব্যক্তিকে বোড চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তিনি লেকের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ রক্ষণাবেক্ষণ করার জন্য জনসাধারণের কাছ থেকে নামমাত্র শুভেচ্ছামুল্যে নিয়ে লেকটিতে প্যাডেল বোট পরিচালনা করছেন।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

বিষয় : গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়া লেক কোটালীপাড়া পর্যটন বিনোদন স্পট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

বর্ণিল সাজে কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ