সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলতে বলতে আবেগে কেঁদে ফেলেন।
ডা. জাহিদ বলেন, গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এ সময় তিনি দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির বিষয়টি তুলে ধরেন।
ডা. জাহিদের ভাষায়- “দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করছেন। আপনাদের ভালোবাসায় আমরা আশা করছি, আবারও দেশনেত্রীকে সুস্থ দেখতে পাব।”
ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার প্রতিটি ধাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি লন্ডন থেকে মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব থেকে উপদেষ্টা পরিষদ, সবাই একসঙ্গে চিকিৎসা তদারকিতে যুক্ত রয়েছেন।
সকালে ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন- “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি। মমতাময়ী দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি।”
গত ২৩ নভেম্বর রাতে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়ার পর বুকে সংক্রমণ ধরা পড়ায় খালেদা জিয়াকে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি ভিত্তিতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. জাহিদ জানান- “চিকিৎসা নিতে পারছেন তিনি; বলা যায়, চিকিৎসা মেইনটেন করতে পারছেন।”

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন