দৈনিক প্রথম সংবাদ
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ইয়্যুথ ফর দ্যা সুন্দরবন

সুন্দরবন সুরক্ষায় যুব সম্মেলনে সেরা পরিকল্পনার পুরষ্কার পেল "ইয়্যুথ ফর দ্যা সুন্দরবন"

"প্লাস্টিক দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন সংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলার যুবদের অংশগ্রহণে গত ৩১শে জুলাই খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে যুব সম্মেলন ২০২৫। 

সংগ্রহীত

বেসরকারি সংস্থা রূপান্তর, Helvetas ও German Cooperation এর আয়োজনে সুন্দরবন সংলগ্ন ৫ জেলার ১৭টি উপজেলার প্রায় ৪৫০ জন যুবক-যুবতী অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন। 

সম্মেলনে যুবদের পক্ষ থেকে সুন্দরবন সুরক্ষায় ১৭ দফা দাবি সংবলিত ‘খুলনা ঘোষণা’ উপস্থাপন করা হয়, যা পাঠ করেন কর্ণ বিকাশ কেডি এবং লাবনী আক্তার।

এতে সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী। তিনি বলেন, 

"পলিথিন ও একবার ব্যবহৃত প্লাস্টিক গাছপালা, প্রাণী এবং মানবদেহের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। মাছের মাধ্যমে শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, যা জীবনহানির কারণও হতে পারে। সুন্দরবন বাঁচাতে এই দূষণ রোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।"

সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ, সচেতনতা তৈরিসহ নানা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। তাদের কাজের স্বীকৃতি দিতে খুলনার প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী সুন্দরবন সংলগ্ন পাঁচ জেলার ১৭ উপজেলার ‘ইয়্যুথ ফর দ্যা সুন্দরবন’-এর ৫৩০ জন যুবককে বন বিভাগের স্বেচ্ছাসেবকের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

সেখানে সুন্দরবন সংলগ্ন ৫ জেলার (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা) প্রতিনিধিত্বকারী যুব ফোরামগুলোর জন্য ছিলো পৃথক স্টলের ব্যবস্থা। স্টলগুলোতে তারা উপস্থাপন করেছেন নিজেদের কার্যক্রম। স্টল গুলোর মধ্য থেকে উপজেলা পর্যায়ে সেরা তিনটি স্টলের পুরস্কার লাভ করেন যথাক্রমে পিরোজপুরের নেছারাবাদ, পাথরঘাটা ও আশাশুনি।

এছাড়াও বিগত কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় বাগেরহাট জেলা এবং সুন্দরবন সুরক্ষায় অনন্য অবদান ও সেরা ভবিষ্যৎ পরিকল্পনা প্রনয়নের জন্য তিন উপজেলার স্বেচ্ছাসেবক সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে। এতে সাইফুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, ইয়ামিন এবং আব্দুল্লাহ আল অভির নেতৃত্বে "ইয়্যুথ ফর দ্যা সুন্দরবন, মঠবাড়ীয়া" শ্রেষ্ঠ পরিকল্পনা প্রনয়ন করে প্রথম পুরস্কার অর্জন করেন। পাশাপাশি পুরস্কৃত করা হয়েছে কয়রা ও কালীগঞ্জ উপজেলার ইয়্যুথ ফোরামকে। 

রাষ্ট্রীয় ও নাগরিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যেই সুন্দরবনে কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। যেমন সুন্দরবনে কার্বন ধারণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪.০৬ মিলিয়ন টনে। এছাড়াও বাঘের সংখ্যা যেখানে ২০১৪ সালের ১০৬টি ছিলো তা বেড়ে ২০২৪ সালে হয়েছে ১২৫টি।

সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সুন্দরবনকে পলিথিনমুক্ত করা সম্ভব। "করমজল" ও "হারবারিয়া " এই দুই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পলিথিন রোধ কার্যক্রম শুরু করা গেলে সুফল দ্রুতই দৃশ্যমান হবে। সুন্দরবনের এই অমূল্য সম্পদ রক্ষায় যুবসমাজের অগ্রণী ভূমিকা আরও শক্তিশালী করতে এখন প্রয়োজন সরকারি স্বীকৃতি, সম্প্রসারিত কর্মপরিকল্পনা এবং সমাজের প্রতিটি স্তরের সক্রিয় অংশগ্রহণ। 

সকল ধরনের খবর সবার আগে জানতে প্রথম সংবাদের সাথে থাকুন

বিষয় : সুন্দরবন পরিবেশ রক্ষা ইয়্যুথ ফর দ্যা সুন্দরবন প্লাস্টিক দূষন যুব সম্মেলন রুপান্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

সুন্দরবন সুরক্ষায় যুব সম্মেলনে সেরা পরিকল্পনার পুরষ্কার পেল "ইয়্যুথ ফর দ্যা সুন্দরবন"

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫

featured Image

[301]

[298]

[292]

[291]

[268]

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ