রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ঘটে গেছে মর্মান্তিক এক দুর্ঘটনা।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে স্টেশনের নিচে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ মেট্রোরেল চলার সময় ওপর থেকে একটি ভারী বিয়ারিং প্যাড তার মাথায় পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে জানা যায়, তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান জানান,
“আমরা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। খবর পেয়ে এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছে।”
এ ঘটনায় মেট্রোরেল চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন,
“ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে পথচারীর মাথায় বিয়ারিং প্যাড পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল–এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন,
“গার্ডারের জয়েন্ট থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। একজন মারা গেছেন বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানাব।”
বিয়ারিং প্যাড হলো এক ধরনের বিশেষ রাবার উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।
এই অংশটি মেট্রোরেল স্ট্রাকচারের স্থিতিশীলতা বজায় রাখে।
আতিকুর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন,
“আমরা কৃষিবিদ ইনস্টিটিউটে ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। প্রথমে ভেবেছিলাম গাড়ির চাকা ফেটেছে। পরে দেখি, একজন রাস্তায় পড়ে আছে—তার মাথায় কালো ভারী বস্তু পড়ে গেছে।”
তিনি আরও জানান, ওই ভারী বস্তুর আঘাতে লোকটির মাথার একপাশ থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণি অংশে মেট্রোরেলের একটি ভায়াডাক্ট স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটে।
তখনও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
নতুন এই দুর্ঘটনায় আবারও মেট্রোরেল নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ফার্মগেটের এই দুর্ঘটনা ঢাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
মেট্রোরেল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা হলেও এর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ এখন বড় প্রশ্নের মুখে।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে ডিএমটিসিএল জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন