বাংলাদেশে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞার বিধানসহ নতুন করে টেলিযোগাযোগ আইনে বড় পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তুত করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া, যা ইতোমধ্যে বিভাগটির ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে জনমত গ্রহণের জন্য।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জশিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল ক্ষেত্রের সঙ্গে তাল মিলিয়ে আইনি কাঠামো হালনাগাদ করা এই আইনের অন্যতম উদ্দেশ্য।
এছাড়া, প্রস্তাবিত আইনটি টেলিযোগাযোগ খাতকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ এবং নাগরিক-কেন্দ্রিক করার দিকেও জোর দিয়েছে।

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞার বিধানসহ নতুন করে টেলিযোগাযোগ আইনে বড় পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তুত করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া, যা ইতোমধ্যে বিভাগটির ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে জনমত গ্রহণের জন্য।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জশিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল ক্ষেত্রের সঙ্গে তাল মিলিয়ে আইনি কাঠামো হালনাগাদ করা এই আইনের অন্যতম উদ্দেশ্য।
এছাড়া, প্রস্তাবিত আইনটি টেলিযোগাযোগ খাতকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ এবং নাগরিক-কেন্দ্রিক করার দিকেও জোর দিয়েছে।

আপনার মতামত লিখুন