গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শে নুরুল হক নুরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার সঙ্গে যাচ্ছেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরুল হক নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে তাকে।
দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের সভাপতির দ্রুত আরোগ্যের জন্য বিভিন্ন মহল শুভকামনা জানিয়েছেন।

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শে নুরুল হক নুরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার সঙ্গে যাচ্ছেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরুল হক নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
[156]
এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে তাকে।
দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের সভাপতির দ্রুত আরোগ্যের জন্য বিভিন্ন মহল শুভকামনা জানিয়েছেন।
[116]

আপনার মতামত লিখুন