দৈনিক প্রথম সংবাদ
আপডেট : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিউইয়র্ক মেয়র নির্বাচন

নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ মমদানির ঐতিহাসিক জয়ের সম্ভাবনা

জোহরান মমদানি।

নিউইয়র্ক সিটি আজ বেছে নিচ্ছে তাদের পরবর্তী মেয়রকে। তিন প্রার্থী-ডেমোক্র্যাট জোহরান মমদানি, রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, নিয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই নগর রাজনীতি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে এগিয়ে আছেন জোহরান মমদানি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই তরুণ নেতা যিনি জুন মাসের ডেমোক্র্যাটিক প্রাইমারিতেই কুয়োমোকে হারিয়ে আলোচনায় আসেন। কুয়োমো এবার স্বাধীন প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন, আর রিপাবলিকান প্রার্থী স্লিওয়া চেষ্টা করছেন নিজেদের ভোটব্যাংক ধরে রাখতে।

মমদানির প্রচারে ঐতিহাসিক আবেগ

নির্বাচনের আগের দিন সন্ধ্যায় কুইন্সের অ্যাস্টোরিয়ায় সমর্থকদের উদ্দেশে শেষবারের মতো বক্তব্য রাখেন মমদানি। উচ্ছ্বসিত জনতার সামনে তিনি বলেন, “এটা শুধু একটা প্রচারণা নয়, এটা কর্মজীবী মানুষের রাজনীতিকে পুনর্গঠনের লড়াই।”
তার প্রচারণায় কাজ করছে এক লক্ষের বেশি স্বেচ্ছাসেবক, যাদের অনেকেই মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত। অনেকেই মনে করছেন, এই নির্বাচন নিউইয়র্কের ইতিহাসে অভিবাসী সম্প্রদায়ের জন্য এক নতুন অধ্যায় লিখতে পারে।

ট্রাম্প ও মাস্কের কুয়োমো সমর্থন

ঠিক নির্বাচনের আগের দিনই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে কুয়োমোকে সমর্থন দেন। ট্রাম্প বলেন, “নিউইয়র্কবাসীকে মন্দ ডেমোক্র্যাট কুয়োমোকে বেছে নিতে হবে, কমিউনিস্ট নয়।” তার মন্তব্যে পরোক্ষভাবে মমদানিকে আক্রমণ করা হয়।
ট্রাম্পের পর বিলিয়নিয়ার এলন মাস্কও কুয়োমোর পক্ষে অবস্থান নেন। ফলে শেষ মুহূর্তে কুয়োমো শিবিরে কিছুটা গতি এলেও, জরিপে মমদানি এখনও এগিয়ে আছেন।

নিউইয়র্কবাসীর প্রত্যাশা ও দুশ্চিন্তা

বেশিরভাগ ভোটারই বলছেন, তারা এমন এক নেতা চান যিনি শহরের ব্যয়বহুল জীবনযাপন ও আবাসন সংকট সমাধানে ভূমিকা রাখবেন।
ব্রঙ্কসের বাসিন্দা শিক্ষিকা গুইন্ডোলিন পেইজ বলেন, “কুয়োমো অভিজ্ঞ, কিন্তু অতীতের বিতর্ক ভুলে থাকা কঠিন। মমদানি নতুন ভাবনা নিয়ে এসেছেন।”
অন্যদিকে, কুইন্সের দন্তচিকিৎসক শাবনাম সালেহজাদেহ মনে করেন, “মমদানি জিতলেও তার আসল চ্যালেঞ্জ হবে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।”

ভোট ও সম্ভাব্য ফলাফল

প্রায় ৪.৭ মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ইতোমধ্যে ৭ লাখ ৩৫ হাজারের বেশি আগাম ভোট পড়েছে। আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট চলবে, আর ফলাফল প্রকাশ পেতে পারে আজ মধ্যরাতেই।
মমদানি জিতলে তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, আফ্রিকায় জন্ম নেওয়া এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, যা যুক্তরাষ্ট্রের নগর রাজনীতিতে এক বিরল ইতিহাস তৈরি করবে।

বিষয় : zohran mamdani নিউইয়র্ক মেয়র নির্বাচন জোহরান মমদানি অ্যান্ড্রু কুয়োমো মুসলিম মেয়র নিউইয়র্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ মমদানির ঐতিহাসিক জয়ের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

নিউইয়র্ক সিটি আজ বেছে নিচ্ছে তাদের পরবর্তী মেয়রকে। তিন প্রার্থী-ডেমোক্র্যাট জোহরান মমদানি, রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, নিয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই নগর রাজনীতি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে এগিয়ে আছেন জোহরান মমদানি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই তরুণ নেতা যিনি জুন মাসের ডেমোক্র্যাটিক প্রাইমারিতেই কুয়োমোকে হারিয়ে আলোচনায় আসেন। কুয়োমো এবার স্বাধীন প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন, আর রিপাবলিকান প্রার্থী স্লিওয়া চেষ্টা করছেন নিজেদের ভোটব্যাংক ধরে রাখতে।

মমদানির প্রচারে ঐতিহাসিক আবেগ

নির্বাচনের আগের দিন সন্ধ্যায় কুইন্সের অ্যাস্টোরিয়ায় সমর্থকদের উদ্দেশে শেষবারের মতো বক্তব্য রাখেন মমদানি। উচ্ছ্বসিত জনতার সামনে তিনি বলেন, “এটা শুধু একটা প্রচারণা নয়, এটা কর্মজীবী মানুষের রাজনীতিকে পুনর্গঠনের লড়াই।”
তার প্রচারণায় কাজ করছে এক লক্ষের বেশি স্বেচ্ছাসেবক, যাদের অনেকেই মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত। অনেকেই মনে করছেন, এই নির্বাচন নিউইয়র্কের ইতিহাসে অভিবাসী সম্প্রদায়ের জন্য এক নতুন অধ্যায় লিখতে পারে।

ট্রাম্প ও মাস্কের কুয়োমো সমর্থন

ঠিক নির্বাচনের আগের দিনই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে কুয়োমোকে সমর্থন দেন। ট্রাম্প বলেন, “নিউইয়র্কবাসীকে মন্দ ডেমোক্র্যাট কুয়োমোকে বেছে নিতে হবে, কমিউনিস্ট নয়।” তার মন্তব্যে পরোক্ষভাবে মমদানিকে আক্রমণ করা হয়।
ট্রাম্পের পর বিলিয়নিয়ার এলন মাস্কও কুয়োমোর পক্ষে অবস্থান নেন। ফলে শেষ মুহূর্তে কুয়োমো শিবিরে কিছুটা গতি এলেও, জরিপে মমদানি এখনও এগিয়ে আছেন।

নিউইয়র্কবাসীর প্রত্যাশা ও দুশ্চিন্তা

বেশিরভাগ ভোটারই বলছেন, তারা এমন এক নেতা চান যিনি শহরের ব্যয়বহুল জীবনযাপন ও আবাসন সংকট সমাধানে ভূমিকা রাখবেন।
ব্রঙ্কসের বাসিন্দা শিক্ষিকা গুইন্ডোলিন পেইজ বলেন, “কুয়োমো অভিজ্ঞ, কিন্তু অতীতের বিতর্ক ভুলে থাকা কঠিন। মমদানি নতুন ভাবনা নিয়ে এসেছেন।”
অন্যদিকে, কুইন্সের দন্তচিকিৎসক শাবনাম সালেহজাদেহ মনে করেন, “মমদানি জিতলেও তার আসল চ্যালেঞ্জ হবে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।”

ভোট ও সম্ভাব্য ফলাফল

প্রায় ৪.৭ মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ইতোমধ্যে ৭ লাখ ৩৫ হাজারের বেশি আগাম ভোট পড়েছে। আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট চলবে, আর ফলাফল প্রকাশ পেতে পারে আজ মধ্যরাতেই।
মমদানি জিতলে তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, আফ্রিকায় জন্ম নেওয়া এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, যা যুক্তরাষ্ট্রের নগর রাজনীতিতে এক বিরল ইতিহাস তৈরি করবে।
[906]

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ