দৈনিক প্রথম সংবাদ
আপডেট : মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে আজ

ওসমান হাদির মৃত্যু: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল

গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সারমাত

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের মৃত্যু

চানখারপুলে ছয়জনকে হত্যার অভিযোগ: আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে হত্যার নির্দেশ ছিল

কোটালিপাড়ার তেতুলবাড়ী খালে ভেসে উঠল যুবকের লাশ

কোটালীপাড়ার তালপুকুরিয়া গ্রামে শিশু সাদমানের পানিতে ডুবে মৃত্যু

বাংলাদেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু এ বছর সর্বোচ্চ রেকর্ড

বাংলাদেশে ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু এ বছর সর্বোচ্চ রেকর্ড

কোটালিপাড়ার তেতুলবাড়ী খালে ভেসে উঠল যুবকের লাশ

কোটালিপাড়ার তেতুলবাড়ী খালে ভেসে উঠল যুবকের লাশ
কোটালিপাড়ার তেতুলবাড়ী খালে ভেসে উঠল যুবকের লাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ার তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশে খালের ভিতর থেকে একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

আজ( ২রা অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশটি ভেসে থাকতে দেখে  ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায় স্থানীরা। লাশটি তাৎক্ষনিক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের পাশে থাকা এফ জেট (ঢাকা মেট্রো -ল ৬৪-২১৭৪) মটর সাইকেলটি জব্দ করে ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হয়েছে। নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, মানিক ঢাকায় উবার চালক। দুর্গাপূজায় বাড়িতে এসে নিজের মটর সাইকেল নিয়ে বুধবার (১ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালা বাড়িতে ঘুরতে যায়। রাতেই খালাবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। এদিকে বাড়িতে না আসায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি। ধারণা করছি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইসহ খালে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এস আই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে। বিকেল ৩ টার দিকে মটর সাইকেলের পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানায় পাঠাই ও লাশের পাশে থাকা মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

কোটালিপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক বিশ্বাস মটরসাইকেলসহ খালে পড়ে যেতে পারে। এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

বিষয় : গোপালগঞ্জ দুর্ঘটনা তেতুলবাড়ী খাল কোটালীপাড়া সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

কোটালিপাড়ার তেতুলবাড়ী খালে ভেসে উঠল যুবকের লাশ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়ার তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশে খালের ভিতর থেকে একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

আজ( ২রা অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশটি ভেসে থাকতে দেখে  ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায় স্থানীরা। লাশটি তাৎক্ষনিক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের পাশে থাকা এফ জেট (ঢাকা মেট্রো -ল ৬৪-২১৭৪) মটর সাইকেলটি জব্দ করে ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হয়েছে। নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, মানিক ঢাকায় উবার চালক। দুর্গাপূজায় বাড়িতে এসে নিজের মটর সাইকেল নিয়ে বুধবার (১ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালা বাড়িতে ঘুরতে যায়। রাতেই খালাবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। এদিকে বাড়িতে না আসায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি। ধারণা করছি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইসহ খালে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এস আই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে। বিকেল ৩ টার দিকে মটর সাইকেলের পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানায় পাঠাই ও লাশের পাশে থাকা মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

কোটালিপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক বিশ্বাস মটরসাইকেলসহ খালে পড়ে যেতে পারে। এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ