চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই দারুণ জয় পেল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইংলিশ তারকা হ্যারি কেনের জোড়া গোলে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করল বায়ার্ন।
সোর্স:The Daily Star
ম্যাচের ২০ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় চালোবাহর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর মাত্র সাত মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। তবে ২ মিনিট পরেই কোল পামার গোল করে ব্যবধান কমান চেলসির হয়ে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। চেলসির গোলরক্ষক সাঞ্চেজ একাধিক সুযোগ রুখলেও ৬৩ মিনিটে আবারও জালে বল পাঠান হ্যারি কেন। ফলে জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।
এই ডাবল গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে দুই ভিন্ন ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করা মাত্র তিনজন খেলোয়াড়ের একজন হলেন হ্যারি কেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার।
টানা ২২তম মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয় দিয়ে শুরু করল বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো অপরাজিত রয়েছে তারা। অন্যদিকে এই মৌসুমে প্রথমবার হারের স্বাদ পেল চেলসি।
খেলার যে কোনো সংবাদ পেতে চোখ রাখুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন