কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই নতুন এক পকেটসাইজ এআই ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অ্যাপলের প্রধান সরবরাহকারী লাক্সশেয়ার-এর সঙ্গে চুক্তি করেছে।
প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এর বরাতে রয়টার্স জানায়, নতুন ডিভাইসটি বর্তমানে নমুনা পর্যায়ে রয়েছে। তবে এটি ব্যবহারকারীর প্রেক্ষাপট বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে এবং সরাসরি ওপেনএআইয়ের নিজস্ব এআই মডেলের সঙ্গে সংযুক্ত থাকবে।
লাক্সশেয়ার (আইফোন ও এয়ারপড নির্মাতা) বৃহৎ পরিসরে উৎপাদন সুবিধা দেবে।
গোরটেক (এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচ নির্মাতা) এর সঙ্গেও আলোচনা চলছে। তাদের কাছ থেকে স্পিকার মডিউলসহ বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ স্মার্টফোন ও প্রচলিত ডিভাইসের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন। তবে একইসঙ্গে এটি বড় ধরনের ঝুঁকিও বয়ে আনতে পারে, কারণ এটি এমন একটি ডিভাইস যা স্মার্টফোন বা কম্পিউটারের ওপর নির্ভরশীল নয়।
এর আগে ওপেনএআই ৬৫০ কোটি
ডলারে অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত হার্ডওয়্যার কোম্পানি
‘আইও প্রোডাক্টস’ অধিগ্রহণ করে।
জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন টিম এখন ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত।
নতুন পকেটসাইজ ডিভাইসটির নকশার নেতৃত্ব দিচ্ছেন জনি আইভ।
প্রথম পণ্যটি ২০২৬ সালে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আশাবাদী, প্রতিষ্ঠানটি অন্তত ১০ কোটি (১০০ মিলিয়ন) এআই ডিভাইস বিক্রি করতে পারবে

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই নতুন এক পকেটসাইজ এআই ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অ্যাপলের প্রধান সরবরাহকারী লাক্সশেয়ার-এর সঙ্গে চুক্তি করেছে।
প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এর বরাতে রয়টার্স জানায়, নতুন ডিভাইসটি বর্তমানে নমুনা পর্যায়ে রয়েছে। তবে এটি ব্যবহারকারীর প্রেক্ষাপট বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে এবং সরাসরি ওপেনএআইয়ের নিজস্ব এআই মডেলের সঙ্গে সংযুক্ত থাকবে।
[86]
লাক্সশেয়ার (আইফোন ও এয়ারপড নির্মাতা) বৃহৎ পরিসরে উৎপাদন সুবিধা দেবে।
গোরটেক (এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচ নির্মাতা) এর সঙ্গেও আলোচনা চলছে। তাদের কাছ থেকে স্পিকার মডিউলসহ বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ স্মার্টফোন ও প্রচলিত ডিভাইসের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন। তবে একইসঙ্গে এটি বড় ধরনের ঝুঁকিও বয়ে আনতে পারে, কারণ এটি এমন একটি ডিভাইস যা স্মার্টফোন বা কম্পিউটারের ওপর নির্ভরশীল নয়।
এর আগে ওপেনএআই ৬৫০ কোটি
ডলারে অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত হার্ডওয়্যার কোম্পানি
‘আইও প্রোডাক্টস’ অধিগ্রহণ করে।
জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন টিম এখন ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত।
নতুন পকেটসাইজ ডিভাইসটির নকশার নেতৃত্ব দিচ্ছেন জনি আইভ।
প্রথম পণ্যটি ২০২৬ সালে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আশাবাদী, প্রতিষ্ঠানটি অন্তত ১০ কোটি (১০০ মিলিয়ন) এআই ডিভাইস বিক্রি করতে পারবে

আপনার মতামত লিখুন