মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর সময় শেষ। ১৪ অক্টোবর ২০২৫-এর পর থেকে এই সিস্টেম আর অফিসিয়ালি সাপোর্ট পাবে না। এর মানে হলো, নিয়মিত সিকিউরিটি আপডেট আর আসবে না, ফলে ব্যবহারকারীরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইএ) দেশগুলোতে ব্যবহারকারীরা এক বছর অতিরিক্ত ফ্রি এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) পাবেন। ফলে ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১০-এর কার্যকর সময়সীমা বেড়ে যাচ্ছে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আসলে এটি মাইক্রোসফটের বিশেষ সৌজন্য নয়। বরং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইন তাদেরকে এই সুবিধা দিতে বাধ্য করেছে। প্রথমে পরিকল্পনা ছিল, ইএসইউ নিতে বছরে প্রায় ৩০ ডলার খরচ করতে হবে, অথবা বিকল্প হিসেবে উইন্ডোজ ব্যাকআপ/ মাইক্রোসফট রিওয়ার্ডস ব্যবহার করতে হবে। কিন্তু ভোক্তা অধিকার সংস্থা ইউরোকনজিউমারস অভিযোগ করে যে এটি আইন ভঙ্গের সম্ভাবনা তৈরি করছে। অবশেষে মাইক্রোসফট ইউরোপে বিনা খরচে আপডেট দেওয়ার ঘোষণা দেয়।
ইইএ -এর বাইরে যারা আছেন, তাদের জন্য কিন্তু নিয়ম আলাদা।
বছরে প্রায় ৩০ ডলার ফি দিয়ে ইএসইউ নিতে হব।
অথবা ওয়ান ড্রাইব/ মাইক্রোসফট রেওয়ার্ড এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায়, অক্টোবর ২০২৫-এর পর উইন্ডোজ ১০ ইউজাররা সিকিউরিটি আপডেট থেকে বঞ্চিত হবেন।
উইন্ডোজ ১১ চালাতে হলে তুলনামূলকভাবে নতুন হার্ডওয়্যার প্রয়োজন। অনেক পুরনো পিসি ও ল্যাপটপ এই শর্ত পূরণ করতে পারছে না। তাই অনেক ব্যবহারকারী আপগ্রেড করতে না পেরে উইন্ডোজ ১০ ব্যবহার চালিয়ে যেতে চান। তাদের জন্যই ইএসইউ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
করণীয়
যদি ইউরোপে থাকেন, চিন্তা নেই, ২০২৬ পর্যন্ত ফ্রি আপডেট পাবেন।
যদি বাংলাদেশে থাকেন, ইএসইউ ফি দিয়ে অথবা ওয়ান্ড্রাইব/ রেওয়ার্ড ব্যবহার করে সিকিউরিটি আপডেট নিশ্চিত করুন।
যদি সম্ভব হয়, নতুন হার্ডওয়্যার নিয়ে উইন্ডোজ ১১ -এ আপগ্রেড করুন, কারণ ভবিষ্যতের ফিচার ও সাপোর্ট একমাত্র ওখানেই আসবে।

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন