ডাকসু নির্বাচনের ফলে গরমিল ১৮ প্রার্থীর ভোট নিয়ে বিতর্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত ফলের সঙ্গে হলভিত্তিক ভোট মিলিয়ে দেখা গেছে, ১৮ জন প্রার্থীর ভোটে গরমিল রয়েছে। এর মধ্যে নয়জনের ভোট কম দেখানো হয়েছে, আর নয়জনের ভোট বেড়ে গেছে।রবিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন একে ‘টাইপিং মিসটেক’ বলে দাবি করেছেন।
যাদের ভোট কম উল্লেখ করা হয়েছে
আসিফ আব্দুল্লাহ (ছাত্র পরিবহন সম্পাদক) পেয়েছেন ৯১০১ ভোট, প্রকাশিত ফলে ৯০৬১ → কম ৪০ ভোট।
মো. আসিফ জারদারী (একই পদে) পেয়েছেন ২০৫০ ভোট, ফলে লেখা হয়েছে ২০০০।
মাজহারুল ইসলাম (ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক) আসল ভোট ৯৮৪৪, প্রকাশিত ৯৩৪৪ → কম ৫০০।
চিম চিম্যা চাকমা (ক্রীড়া সম্পাদক) ভোট ৩৮৮৮ হলেও প্রকাশিত ৩৭৮৮ → কম ১০০।
সর্বমিত্র চাকমা (সদস্য) ভোট ৯৫৪৮, প্রকাশিত ৮৯৮৮ → কম ৫৬০।
আবিদ আব্দুল্লাহ (সদস্য) ভোট ২৪২৩, প্রকাশিত ২৩৮৩।
লানজু খান (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক) ভোট ১৫৭১, প্রকাশিত ১৫৩১।
মোহাম্মদ সাকিব (আন্তর্জাতিক সম্পাদক) ভোট ৩৯৬২, প্রকাশিত ৩৯২২।
আতাউর রহমান অপু (একই পদে) ভোট ৫৯৮, প্রকাশিত ৫৯৫।
যাদের ভোট বেশি দেখানো হয়েছে
রিয়াজ উদ্দিন আহমেদ (সহসভাপতি) ভোট ৬ হলেও প্রকাশিত ৮।
আশরেফা খাতুন (এজিএস) ভোট ৮৯০, প্রকাশিত ৯০০।
তাওহিদুল ইসলাম (সমাজসেবা সম্পাদক) ভোট ২০৪৪, প্রকাশিত ২০৪৫।
ফাতিন ইশরাক (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক) ভোট ২০১১, প্রকাশিত ২০২১।
ফারহান লাবিব (একই পদে) ভোট ৪৮৬, প্রকাশিত ৫২৬।
মাহাথির খান নিনাদ (ছাত্র পরিবহন সম্পাদক) ভোট ৬৯৪, প্রকাশিত ৭০৪।
মো. রায়হান (একই পদে) ভোট ৩০৫, প্রকাশিত ৩১৫।
আবির হাসান (সদস্য) ভোট ৩২২৬, প্রকাশিত ৩৩২৬।
মনির হোসেন (সদস্য) ভোট ৫৪৬, প্রকাশিত ৫৮২।[45]
শিক্ষার্থীদের প্রতিক্রিয়াএ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী লানজু খান। তিনি লিখেছেন,“আমার ভোট ১৫৭১ হলেও প্রকাশিত ফলে দেখানো হয়েছে ১৫৩১। ধন্যবাদ ঢাবি প্রশাসনকে।”অন্যদিকে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী সাকিব বলেছেন,“শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে আমি নির্বাচন মেনে নিয়েছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যর্থতা আমি প্রমাণ হিসেবে রাখলাম।”
প্রশাসনের বক্তব্যচিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন বলেন,“শিক্ষার্থীরা যেটা যোগ করেছে সেটাই সঠিক। ক্লান্তির কারণে টাইপিং মিসটেক হয়েছে। এগুলো সংশোধন করা হবে।”
তিনি আরও জানান, হলের ফলাফলে কোনো ভুল নেই।নির্বাচনের খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ অনলাইন নিউজ পোর্টাল।