২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর ২০২৫, বুধবার থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। প্রতিদিনের পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময়সীমা অনুসারে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজগুলোকে জানিয়ে দেওয়া হবে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনতে পারে। তাই শিক্ষার্থীদের নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে আপডেট তথ্য জানতে বলা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২য় বর্ষে সারা দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের জন্য এই পরীক্ষার সময়সূচি প্রকাশ হওয়ায় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরি হয়েছে। পরীক্ষার্থীদের এখন থেকে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রবেশ করে বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা সংগ্রহ করতে পারবেন।