অপ্রাপ্ত বয়সে চুল পাকা প্রতিরোধে কার্যকর ৫ উপায়
চুল পাকা সাধারণত বয়সের সঙ্গে আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুলপড়ুয়া ছেলে-মেয়ের মাথায়ও সাদা চুল! চিকিৎসকেরা বলছেন, এটি শুধু জিনগত নয়, জীবনযাপন ও খাবারের কারণেও হতে পারে।চলুন জেনে নিই অকালপক্বতার মূল কারণ ও সমাধান।
১. কেন অল্প বয়সে চুল পাকেবিশেষজ্ঞদের মতে, চুল পাকার ৯৫% কারণ জিনগত। তবে বাকি ৫% ক্ষেত্রে দায়ী—শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতিঅ্যান্টিঅক্সিডেন্টের অভাবমানসিক চাপ (Stress)লিভারের দীর্ঘস্থায়ী সমস্যা২০১৯ সালের ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপ্লায়েড রিসার্চ-এর গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ১০.৬% স্কুলপড়ুয়ার চুল অকালেই পেকে যাচ্ছে। কারণ, তারা জাঙ্ক ফুডে অভ্যস্ত এবং সবুজ শাকসবজি খায় না।
২. স্ট্রেস ও লাইফস্টাইলের প্রভাবচাপ, উদ্বেগ ও ঘুমের অভাবে শরীরে আয়রন, ম্যাঙ্গানিজ ও প্যান্টোথেনিক অ্যাসিডের ঘাটতি হয়। এর ফলেই চুলে মেলানিন কমে যায় এবং অকালপক্বতা দেখা দেয়।টিপস: প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন।
৩. লিভারের সুস্থতা জরুরিলিভার শরীরের ডিটক্স প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিন লিভারের সমস্যা থাকলে চুলে পাকা দেখা দিতে পারে। তাই নিয়মিত মেডিক্যাল চেকআপ করান এবং তেল-চর্বিযুক্ত খাবার কমান।পুষ্টিগত ঘাটতি মিটলেই চুলের প্রাকৃতিক রং ফিরে পাবেন আপনি।
৪. অল্প বয়সে চুল পাকা প্রতিরোধে ৫ খাবারচুলের রঙ ধরে রাখতে শরীরের ভেতর থেকে পুষ্টি দরকার। নিচের খাবারগুলো প্রতিদিনের ডায়েটে রাখলে ফল মিলবে দ্রুত
১. সবুজ শাকসবজিপালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, সবজিতে রয়েছে আয়রন, ফোলেট ও ক্যালসিয়াম।এগুলো রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া শক্ত করে ও পাকা ধীর করে।খাওয়ার টিপস: প্রতিদিন অন্তত একবার সবুজ সবজি রাখুন খাবারে।
২. ডার্ক চকোলেটঅ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডার্ক চকোলেট চুলের রঙ ধরে রাখে এবং মেলানিন উৎপাদন বাড়ায়।খাওয়ার টিপস: সপ্তাহে ২-৩ বার অল্প পরিমাণে খান।
৩. ডিমডিমে আছে প্রোটিন ও ভিটামিন B12, যা চুলের গঠন মজবুত রাখে এবং পুষ্টির ঘাটতি পূরণ করে।খাওয়ার টিপস: প্রতিদিন একটি ডিম সেদ্ধ করে খেতে পারেন।
৪. মসুর ডালমসুর ডালে আছে ভিটামিন B9 ও আয়রন, যা চুল পাকা প্রতিরোধে সাহায্য করে।খাওয়ার টিপস: প্রতিদিনের ভাতে বা স্যুপে যোগ করুন।
৫. মাশরুমমাশরুমে আছে কপার, যা মেলানিন তৈরিতে সাহায্য করে।খাওয়ার টিপস: সালাদ, ভাজি বা ঝোলে মাশরুম যুক্ত করুন।
৫. প্রাকৃতিক যত্নে চুল রাখুন কালোরাসায়নিক রং নয়, ব্যবহার করুন প্রাকৃতিক উপায় যেমন:হেনা ও ভেষজ রংআমলকি তেলনারকেল তেলে কারি পাতা ফোটানো মিশ্রণএসব চুলে প্রাকৃতিকভাবে রঙ ধরে রাখে এবং গোড়া মজবুত করে।[780]চুল পাকা বয়সের স্বাভাবিক পরিবর্তন হলেও, অল্প বয়সে পাকা চুলের কারণ সাধারণত জীবনযাপনের অসচেতনতা। নিয়মিত পুষ্টিকর খাবার, মানসিক প্রশান্তি ও সঠিক যত্নে চুল থাকবে কালো, ঘন ও স্বাস্থ্যকর।