দৈনিক প্রথম সংবাদ

স্পেসএক্সের সঙ্গে যৌথ উদ্যোগে আইফোনে নতুন স্যাটেলাইট সেবা আনছে অ্যাপল

২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ উন্মোচনের পর থেকে ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে স্যাটেলাইট পরিষেবা দিচ্ছে অ্যাপল। এই ফিচারের মাধ্যমে জরুরি অবস্থায় ইন্টারনেট বা নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সাহায্যে জরুরি বার্তা পাঠানো সম্ভব। তবে এই বিনামূল্যের সুবিধা ২০২৬ সাল পর্যন্তই চালু থাকবে বলে জানা গেছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, পরবর্তী প্রজন্মের আইফোনে (সম্ভবত আইফোন ১৮ প্রো) স্যাটেলাইট সেবার ক্ষেত্রে অ্যাপল নতুন পার্টনার বা আলাদা চুক্তির পথে হাঁটতে পারে।মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, বর্তমানে অ্যাপল তাদের স্যাটেলাইট সেবার জন্য গ্লোবালস্টার কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করছে। তবে ২০২৬ সালের শরতে আসা নতুন আইফোন মডেলে অ্যাপল হয়তো গ্লোবালস্টারের পরিবর্তে ইলন মাস্কের স্পেসএক্স-এর স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে।আইফোন ১৩ থেকে শুরু করে পরবর্তী মডেলগুলোতে এমন হার্ডওয়্যার রয়েছে, যা স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে কাজ করতে সক্ষম, যদিও বর্তমানে তা সরাসরি সক্রিয় নয়। এই সংযোগ পাওয়া যায় শুধুমাত্র টি-মোবাইলের “টি-স্যাটেলাইট” সেবা ব্যবহারের মাধ্যমে। এই সেবা ব্যবহার করতে হলে টি-মোবাইলের গ্রাহক হতে হয় এবং আলাদা সাবস্ক্রিপশন নিতে হয়।দ্য ইনফরমেশন আরও জানিয়েছে, অ্যাপল বর্তমানে যে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে, তা স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই ভবিষ্যতে অ্যাপলের জন্য স্টারলিংকে রূপান্তর হওয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে। এদিকে গ্লোবালস্টারের চেয়ারম্যান জানিয়েছেন, কোম্পানিটি প্রায় ১০ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, অ্যাপল ও গ্লোবালস্টার একে অপরের ওপর নির্ভরতা কমাতে চাইছে।প্রথমে অ্যাপল জানিয়েছিল, স্যাটেলাইট সেবা কেবল দুই বছরের জন্যই বিনামূল্যে থাকবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত করা হয়। এখন প্রশ্ন হলো- এর পর থেকে এই সেবা কি পেইড হয়ে যাবে?[746][742]বিশ্লেষকদের মতে, বিনামূল্যে স্যাটেলাইট সেবা বন্ধ হলে ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কারণ এই ফিচার অনেক সময় জীবনরক্ষাকারী ভূমিকা পালন করে। বর্তমানে গ্লোবালস্টারের সংযোগ ব্যবহার করতে হলে আইফোন বা অ্যাপল ওয়াচকে নির্দিষ্ট কোণে ধরে স্যাটেলাইটের দিকে নির্দেশ করতে হয়- যা অনেকের কাছে কিছুটা ঝামেলাপূর্ণ। তবে স্টারলিংকের নেটওয়ার্কে এ প্রক্রিয়া আরও দ্রুত ও ব্যবহারবান্ধব হতে পারে।প্রযুক্তি বিশ্বের নতুন সব খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ

স্পেসএক্সের সঙ্গে যৌথ উদ্যোগে আইফোনে নতুন স্যাটেলাইট সেবা আনছে অ্যাপল

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ