দৈনিক প্রথম সংবাদ

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে অজানা বস্তুর আঘাত

আকাশে রহস্যময় আঘাত, ফেটে গেল বিমানের কাচমার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে অজানা এক বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে, যখন ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ইউনাইটেড ফ্লাইট ১০৯৩ ৩৬ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।বিমানটির সামনের কাচে (উইন্ডশিল্ড) বস্তুটি আঘাত করলে সেটি ফেটে যায় এবং একজন পাইলট হালকা আহত হন। নিরাপত্তার জন্য বিমাটি জরুরি অবতরণ করে ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি বিমানবন্দরে। কোম্পানির দাবি, ‘বেলুন’ থেকেই হতে পারে আঘাতঘটনার রহস্য ঘনীভূত হচ্ছিল ঠিক তখনই, সোমবার রাতে উইন্ডবোর্ন সিস্টেমস (WindBorne Systems) নামের একটি কোম্পানি জানায়—বিমানে আঘাত করা বস্তুটি তাদের একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন হতে পারে।কোম্পানিটি মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)-এর সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে।তারা জানিয়েছে,“আমরা অবিলম্বে এমন পরিবর্তন এনেছি যাতে আমাদের বেলুন ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় কম সময় থাকে। এছাড়াও, বিমান এড়াতে স্বয়ংক্রিয় সিস্টেম উন্নয়নের কাজ চলছে।” তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা বোর্ডNTSB জানিয়েছে, বিমানের ক্ষতিগ্রস্ত কাচ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তারা ফ্লাইটের রাডার ডেটা, আবহাওয়া তথ্য ও ফ্লাইট রেকর্ডার পরীক্ষা করছে, ঠিক কীভাবে এমন আঘাত লাগল তা নির্ধারণের জন্য।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24 অনুযায়ী, বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতায় ছিল যখন আঘাতটি লাগে। এরপর বিমানটি নিরাপদ উচ্চতায় নেমে এসে জরুরি অবতরণ করে। বিমানের ককপিটে আঘাতের ঘটনায় বিস্ময়বিমান বিশেষজ্ঞ জন ন্যান্স বলেন,“৩৬ হাজার ফুট ওপরে কোনো পাখি থাকা প্রায় অসম্ভব। সেখানে আঘাত হানতে পারে ড্রোন, আবহাওয়া বেলুন বা কোনো অজানা বস্তু। এত উঁচুতে কাচ ফেটে যাওয়া একেবারেই অস্বাভাবিক ঘটনা।”বিমানের ককপিটের কাচ সাধারণত বহুস্তরবিশিষ্ট হয়, যা পাখি, আবহাওয়া বা ছোট ধ্বংসাবশেষের আঘাতও সহ্য করতে পারে। তাই এমন ফাটল হওয়া বিশেষজ্ঞদের জন্যও এক বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের অভিজ্ঞতাবিমানের এক যাত্রী হিদার র‍্যামসি জানান,ফ্লাইটের প্রায় ৫০ মিনিট পর তিনি লক্ষ্য করেন, কেবিন ক্রুরা হঠাৎ সার্ভিস বন্ধ করে পিছনে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর পাইলট ঘোষণা দেন যে,“বিমানটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে, ককপিটের জানালার কাচ ফেটে গেছে, তাই আমরা জরুরি অবতরণ করব।”বিমানে মোট ১৩৪ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। অবতরণের পর আহত পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং যাত্রীদের আরেকটি বিমানে লস অ্যাঞ্জেলেস পাঠানো হয়।[666]রহস্য এখনো অমীমাংসিতসরকারি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী বস্তু বিমানে আঘাত হেনেছিল।তবে উইন্ডবোর্ন সিস্টেমসের বক্তব্যে ইঙ্গিত মিলছে যে, এটি সম্ভবত একটি আবহাওয়া বেলুন ছিল, যা দুর্ঘটনাক্রমে উড়ন্ত বিমানের পথে চলে আসে।তদন্ত শেষ হলে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উচ্চতর ফ্লাইট নিরাপত্তা নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে অজানা বস্তুর আঘাত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ