ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ যোগ্যতা আবেদন প্রক্রিয়া ও খরচ
টানা আট বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষে রয়েছে ইউরোপের উত্তরাঞ্চলের দেশ ফিনল্যান্ড। নর্দার্ন লাইটস, প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত জীবনযাত্রার মান দেশটিকে শুধু পর্যটকদের কাছেই নয়, বরং স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের কাছেও করে তুলেছে আকর্ষণীয়।সম্প্রতি ফিনল্যান্ড সরকার পারমানেন্ট রেসিডেন্সি (PR) পাওয়ার নিয়ম কিছুটা কঠোর করেছে। তবে একইসঙ্গে প্রক্রিয়াটি সহজ করার দিকও রাখা হয়েছে, যা বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
কেন ফিনল্যান্ডে স্থায়ী বসবাস করবেন?ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতি পেলে আপনি:অনির্দিষ্টকালের জন্য বসবাস ও কাজ করতে পারবেনপরিবারকে স্পনসর করতে পারবেনপাবলিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেনশেনজেন অঞ্চলের বেশিরভাগ দেশে সহজে ভ্রমণ করতে পারবেনহাউজিং বেনিফিট, ক্রেডিট ও পেনশন স্কিমের সুযোগ নিতে পারবেন
যোগ্যতা
ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের জন্য যেসব শর্ত মানতে হবে:বসবাসের সময়কাল:বৈধ কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট (A permit) নিয়ে ৪ বছর একটানা থাকতে হবে।২০২৬ সালের জানুয়ারি থেকে এই সময়সীমা বাড়বে ৬ বছরে।বাস্তবিক উপস্থিতি:আবেদনের সময়সীমার মধ্যে অন্তত ২ বছর ফিনল্যান্ডে থাকতে হবে।অতিরিক্ত শর্ত (বর্তমান ৪ বছরের জন্য):বার্ষিক আয় কমপক্ষে ৪০,০০০ ইউরোফিনল্যান্ডে স্বীকৃত মাস্টার্স/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি + ২ বছরের অভিজ্ঞতাফিনিশ বা সুইডিশ ভাষায় C1 লেভেল দক্ষতা + ৩ বছরের কাজের অভিজ্ঞতাভিসা পরিবর্তন:স্টুডেন্ট বা অন্য ভিসা থাকলে আগে A পারমিটে পরিবর্তন করতে হবে।অপরাধমুক্ত রেকর্ড:কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।আবেদনের স্থান:আবেদন অবশ্যই ফিনল্যান্ড থেকে করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রবৈধ পাসপোর্টফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী ছবিপাসপোর্টের পরিচয় পাতার রঙিন কপিআর্থিক সক্ষমতার প্রমাণ১৮ বছরের নিচে হলে পিতা-মাতার সম্মতিপত্র
আবেদন প্রক্রিয়ানিজের যোগ্যতা যাচাই করুন ও কাগজপত্র প্রস্তুত করুনঅনলাইনে Enter Finland পোর্টাল বা কাগজে আবেদনপত্র পূরণ করুনআবেদন ফি পরিশোধ করুনবায়োমেট্রিক ও পরিচয় যাচাইয়ের জন্য ইমিগ্রেশন সার্ভিস বা VFS Global সেন্টারে যানঅনলাইনে আবেদনের অগ্রগতি ট্র্যাক করুনঅনুমোদন হলে দূতাবাস বা সার্ভিস পয়েন্ট থেকে রেসিডেন্স কার্ড সংগ্রহ করুন
আবেদন ফিঅনলাইন আবেদন: ২৪০ ইউরো (≈২৫,০৭৪ টাকা)কাগজে আবেদন: ৩৫০ ইউরো (≈৩৬,৫৬১ টাকা)১৮ বছরের নিচে: ১৮০ ইউরো (≈১৮,৮০৫ টাকা)ফিনল্যান্ডে স্থায়ী বসবাস পাওয়া কঠিন হলেও একবার পেলে তার সুবিধা অসীম। উন্নত জীবনযাত্রা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের কারণে বাংলাদেশিদের জন্যও এটি হতে পারে আকর্ষণীয় ভবিষ্যৎ গন্তব্য।[82]নতুন নতুন খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ অনলাইন নিউজ পোর্টাল।