দৈনিক প্রথম সংবাদ

শিক্ষার্থীদের নতুন সুযোগ একাদশ ভর্তি ২০২৫

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির কলেজ ভর্তির কার্যক্রমে আরও এক দফা আবেদন করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (সেপ্টেম্বর) তৃতীয় ধাপের পর ভর্তি কার্যক্রম শেষ হলেও অনেক শিক্ষার্থী এখনও কলেজে ভর্তির সুযোগ পাননি। তাই তাদের জন্য চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত জানানো হয়েছে।কী বলছে শিক্ষা বোর্ডঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক জানান, “আমাদের আজ ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে, তারপর জানা যাবে কতজন শিক্ষার্থী এখনও ভর্তি হয়নি। যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য আমরা চতুর্থ ধাপে আবারও সুযোগ দেব।”তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই। যারা বঞ্চিত হয়েছে তারা আবারও আবেদন করতে পারবে। আশা করছি চলমান ভর্তি প্রক্রিয়া শেষ হলে ২–৩ দিনের মধ্যে নতুন আবেদনের সুযোগ দেওয়া হবে।”ভর্তির সময়সূচি৭ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় তৃতীয় ধাপের ফলাফল।১ সেপ্টেম্বর শেষ হয় তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া।৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল।৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলে ভর্তির কার্যক্রম।কোথায় পাবেন বিস্তারিত তথ্যভর্তি-সংক্রান্ত সব তথ্য জানা যাবে একাদশ শ্রেণির অফিসিয়াল ওয়েবসাইটে: xiclassadmission.gov.bd[46]একাদশ শ্রেণির ভর্তিতে এবারও সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা। তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা নতুন করে চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, এ প্রক্রিয়ার মাধ্যমে সকল শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।শিক্ষা সম্পর্কে যেকোনো সংবাদ পেতে চোখ রাখুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে 

 শিক্ষার্থীদের নতুন সুযোগ একাদশ ভর্তি ২০২৫

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ