দৈনিক প্রথম সংবাদ

ভবিষ্যৎ বলছে ম্যান্টিক এআই মানুষের দক্ষতাকে ছাপিয়েছে

আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় ভবিষ্যৎ ঘটনা পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে মানুষের চেয়ে এগিয়ে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ব্রিটিশ স্টার্টআপ ম্যান্টিক এআই (Mantic AI) মর্যাদাপূর্ণ মেটাকুলাস কাপ-এ অংশ নিয়ে অষ্টম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি গুগল ডিপমাইন্ডের এক সাবেক গবেষকের সহ-প্রতিষ্ঠিত।এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মোট ৬০টি ঘটনার সম্ভাবনা পূর্বাভাস দিতে হয়েছিল। এর মধ্যে ছিল, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব, কনজারভেটিভ পার্টির নেতৃত্ব পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা।শুরুতে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এআই মানুষের গড় পারফরম্যান্সের সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্তই পৌঁছাতে পারবে। কিন্তু বাস্তবে ম্যান্টিক এআই দেখিয়েছে দ্বিগুণেরও বেশি সাফল্য, ৮০ শতাংশ নির্ভুলতা। এতে অনেক অভিজ্ঞ মানব পূর্বাভাসকারীও পিছিয়ে পড়েছেন।[199]মেটাকুলাসের প্রধান নির্বাহী ডেগার তুরান একে ‘চমকপ্রদ সাফল্য’ বলে মন্তব্য করেছেন। অপরদিকে, ম্যান্টিক এআই’র সহ-প্রতিষ্ঠাতা টবি শেভলেন জানান, “ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়া শুধু তথ্য ফিরিয়ে দেওয়ার বিষয় নয়; এতে মৌলিক চিন্তাশক্তি প্রয়োজন। আমাদের মডেল অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও মৌলিক পূর্বাভাস দিতে পেরেছে।”ম্যান্টিক এআই কাজের ধরণেও ভিন্নতা এনেছে। তারা আলাদা কাজগুলো ওপেনএআই, গুগল বা ডিপসিকের মতো শীর্ষ মেশিন-লার্নিং মডেলের কাছে পাঠায়। প্রতিটি মডেলকে তাদের বিশেষ দক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট কাজ দেওয়া হয়, যা পূর্বাভাসকে আরও নির্ভুল করেছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এআই যত বেশি সঠিকভাবে ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী করতে পারছে, ততই এটি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)-এর দিকে এগোচ্ছে। গুগল ডিপমাইন্ডের এক গবেষণাপত্রে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যেই এজিআই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজিআই হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো বহুমুখী জ্ঞান বুঝতে, শিখতে এবং কাজে লাগাতে সক্ষম হবে। যেখানে সাধারণ এআই নির্দিষ্ট কাজেই সীমাবদ্ধ, সেখানে এজিআই মানুষের মতো সব ধরনের কাজে ব্যবহৃত হতে পারবে।[167][172]

ভবিষ্যৎ বলছে ম্যান্টিক এআই মানুষের দক্ষতাকে ছাপিয়েছে

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ