দৈনিক প্রথম সংবাদ

এসএসসি পরীক্ষার নতুন প্রশ্ন কাঠামো প্রকাশ | আইসিটি ও বাংলায় বড় পরিবর্তন

এসএসসিতে আইসিটি পরীক্ষা হবে ২৫ নম্বরে, বাংলায় যুক্ত হলো সংবাদ লেখা২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে বড় পরিবর্তন আনল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবি চেয়ারম্যান রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সংশোধনী প্রকাশ করা হয়। বাংলায় বাদ অনুবাদ, আসছে সংবাদ প্রতিবেদনবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। আগে অনুবাদের জন্য বরাদ্দ ছিল ১০ নম্বর। এবার সেই নম্বর স্থানান্তর করে সংবাদ প্রতিবেদন লেখার জন্য দেওয়া হবে। ফলে শিক্ষার্থীদের সংবাদ লেখার দক্ষতা মূল্যায়ন করা হবে। আইসিটি এখন পুরোপুরি এমসিকিউএবারের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। আইসিটির সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া অংশের ১০ নম্বর যুক্ত হয়েছে বহুনির্বাচনী প্রশ্নে। ফলে পুরো আইসিটি পরীক্ষা হবে ২৫ নম্বরের এমসিকিউ ভিত্তিক। শিক্ষাবিদরা মনে করছেন, এর ফলে শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান যাচাইয়ে বেশি মনোযোগ দেবে, তবে হাতে-কলমে দক্ষতা যাচাইয়ের সুযোগ কমে যাবে।[103] ফিন্যান্স ও ব্যাংকিংয়েও পরিবর্তনফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে থাকবে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন  ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি। শিক্ষার্থীদের উত্তর দিতে হবে ১০টি প্রশ্ন, তবে শর্ত হলো দুটি অংশ থেকে অন্তত একটি করে নিতে হবে। কার্যকর হবে ২০২৬ সাল থেকে এনসিটিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এটি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কার্যকর হবে।

এসএসসি পরীক্ষার নতুন প্রশ্ন কাঠামো প্রকাশ | আইসিটি ও বাংলায় বড় পরিবর্তন

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ