কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে পিএইচডি প্রোগ্রাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।কাউন্সিল সদস্য সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত হয়েছে।এবারই প্রথম কুবির ইতিহাসে সর্বোচ্চ শিক্ষাগত ডিগ্রি ডক্টর অব ফিলোসফি (PhD) চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীরা দেশে বসেই আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক খাতে একটি মাইলফলক সূচিত হবে।
শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
শিক্ষার্থীরা দেশে থেকেই উচ্চতর গবেষণার সুযোগ পাবেন।
কুবির র্যাংকিং ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
[50]একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর শিগগিরই সিন্ডিকেট সভায় প্রস্তাবটি পেশ করা হবে। অনুমোদন পেলে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।শিক্ষা নিয়ে খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ অনলাইন নিউজ পোর্টাল।