দৈনিক প্রথম সংবাদ

তরুণ গবেষকদের মিলনমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণাকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫। দেশি-বিদেশি গবেষক ও তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই আয়োজন পরিণত হয়েছিল জ্ঞান, উদ্ভাবন ও সামাজিক পরিবর্তনের এক মিলনমেলায়। উৎসবের আবহে গবেষণা সম্মেলন৬ ও ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আরইউইসি ফার্স্ট ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স ২০২৫’। আয়োজনের শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে ছিল ভিন্ন রকমের উচ্ছ্বাস। কেউ পোস্টার প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছেন, কেউ গবেষকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত, আবার কেউবা ছবি তুলছেন স্মৃতির জন্য। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—Advancing Knowledge and Innovation Across Disciplines for Social Transformationঅর্থাৎ জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে সামাজিক পরিবর্তনকে এগিয়ে নেওয়া। আয়োজনে তরুণদের ভূমিকারাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (আরইউইসি) তরুণ সদস্যরাই এই আয়োজনের মূল কারিগর। কয়েক মাস ধরে নিরলস পরিশ্রম করে তারা সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছে।এই সম্মেলনে ১০টি দেশ থেকে প্রায় ১ হাজার ৬০০ গবেষণা সারসংক্ষেপ জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে নির্বাচিত হয় ৩৮০টি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষক বৈজ্ঞানিক কমিটিতে থেকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।আয়োজক কমিটির আহ্বায়ক রায়হানা মালিক বলেনআমাদের উদ্দেশ্য ছিল দেশ-বিদেশের গবেষকদের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা। যেখানে তারা অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এবং তরুণ প্রজন্ম গবেষণার প্রতি আগ্রহী হবে। আলোচনা, কর্মশালা ও বক্তৃতাপ্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।এছাড়া অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন “Shaping the Future: Research for Social Transformation in National and Global Context” শিরোনামে। এতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, বুয়েটের অধ্যাপক মুহাম্মদ তারিক আরাফাত ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো. জহুরুল ইসলাম।দ্বিতীয় দিনে সবচেয়ে আকর্ষণীয় ছিল কর্মশালা। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রোজমেরি এভান্স অনলাইনে যুক্ত হয়ে ‘Research Visibility and Academic Branding through Digital Media’ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব গবেষণার নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিন মিনিটে গবেষণাপত্রসম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল থ্রি মিনিট থিসিস (3MT) প্রতিযোগিতা। এখানে গবেষকেরা মাত্র ৩ মিনিটে তাঁদের গবেষণার সারমর্ম উপস্থাপন করেন।এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তৌফিক হাসান।এছাড়া দুই দিনে উপস্থাপন করা হয় ২৫০টি ওরাল প্রেজেন্টেশন এবং ১০০টি পোস্টার প্রেজেন্টেশন।[50] গবেষণা মেলা ও বিদেশি অংশগ্রহণগবেষণা মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজেদের গবেষণা ও প্রকাশনা তুলে ধরে। এতে তরুণ গবেষকরা সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। বিদেশি গবেষকদের অংশগ্রহণ সম্মেলনটিকে আন্তর্জাতিক মাত্রা দেয়। পাকিস্তান, নেপাল, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আসা গবেষকরা তাঁদের গবেষণা উপস্থাপন করেন। নেপালের রাজন ফেলু ও সন্দীপ পাউডেলসহ কয়েকজন গবেষক সেরা উপস্থাপনার পুরস্কার পান। নিবন্ধিত দর্শনার্থী ও নেটওয়ার্কিংসারা দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী ও গবেষণা–অনুরাগী নিবন্ধিত দর্শনার্থী হিসেবে অংশ নেন। তারা প্রতিটি সেশন মনোযোগ দিয়ে শোনেন এবং দেশি-বিদেশি গবেষকদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।ক্লাবের প্রতিষ্ঠাতা ফুয়াদ পাবলো বলেন—আমরা চাই এই সম্মেলন নিয়মিত হোক। তরুণ গবেষকেরা শুধু গবেষণাই নয়, বরং সমাজ পরিবর্তনের প্রক্রিয়াতেও ভূমিকা রাখতে পারবেন।[43]রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫ প্রমাণ করেছে যে গবেষণা শুধুই একাডেমিক আলোচনায় সীমাবদ্ধ নয়; এটি হতে পারে আনন্দ, উৎসব এবং সামাজিক পরিবর্তনের হাতিয়ার।লাইফস্টাইল নিয়ে খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ অনলাইন নিউজ পোর্টাল।

তরুণ গবেষকদের মিলনমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ