দৈনিক প্রথম সংবাদ

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী প্রধান অতিথি উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।এ সময় টুর্ণামেন্টের আহ্বায়ক রসায়ন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক অমিয় বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আলীমুজ্জামন, প্রভাষক জিপ্পি গাজী, জুবায়ের আব্দুল্লাহ, কলেজ পরিষদের সম্পাদক  তুষার সেনসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।কলেজসূত্রে জানাগেছে, খেলায় ৪ টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, ডিগ্রী (পাস), দর্শণ বিভাগ, ইতিহাস বিভাগ, ইংরেজী বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং উচ্চমাধ্যমিক শ্রেণি।প্রধান অতিথি ড. মো: এনায়েত বারী বলেন, আন্তঃবিভাগ খেলাধুলা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তুলবে এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে। সরকারি সা’দত কলেজে একটি আদর্শ ফুটবল টুর্নামেন্ট করার মাধ্যমে যাতে সবার কাছে অনুসরণযোগ্য করে তুলতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা আজকের খেলা উদ্বোধন করেছি। টুর্ণামেন্টের আহ্বায়ক অমিয় বিশ্বাস বলেন, ‘মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল খেলা নান্দনিক খেলা, কৌশলের খেলা, উদ্দীপনার খেলা, আনন্দের খেলা। আমরা এই খেলা থেকে আনন্দ পেতে চাই, নান্দনিকতা দেখতে চাই।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগকে পরাজিত করে ইতিহাস বিভাগ ও অর্থনীতি বিভাগকে পরাজিত করে বাংলা বিভাগ জয়লাভ করে। ২৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ