দৈনিক প্রথম সংবাদ

কোটালীপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলিফ শিকদার (২০) নামের এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর বাবা-মা দুইজনেই প্রবাসে থাকেন, সে তার দাদা দাদীর সঙ্গে থাকেন। ঘটনার রাতে ছাত্রীর দাদা- দাদী একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে এই সুযোগে উত্তর বান্ধাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য হেলাল শিকদারের ছেলে আলিফ শিকদার ওই ঘরে ঢুকে তার সাথে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করার চেষ্টা করে। এই অবস্থায় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আলিফকে আটকে রাখে। খবর পেয়ে অভিযুক্তের বাবা হেলাল শিকদার এসে ঘটনাস্থল থেকে তার ছেলেকে প্রভাব খাটিয়ে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, হেলাল শিকদার এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনাস্থল থেকে তার ছেলেকে নিয়ে যায় এবং এই ঘটনা নিয়ে কাউকে বাড়াবাড়ি না করতে হুমকি প্রদান করেন। ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা জানান, মেয়েটার বাবা-মা দুইজনেই বিদেশ থাকে, আমাদের কাছেই সে থাকে। কিন্তু ঘটনার দিন আমরা বাড়িতে না থাকায় আলিফ এসে আমার নাতনির সাথে যে অন্যায় কাজ করেছে আমি তার কঠিন বিচার চাই। বিভিন্নভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে আলিফ  শিকদারের বাবা হেলাল শিকদার।অভিযুক্ত আলিফ শিকদারের বাবা হেলাল সিকদার বলেন, মেয়েটি আমাদের আত্মীয়। ওই বাড়িতে আমার ছেলে বেড়াতে গিয়েছিল। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিজেরা মিটমাট করে নিবো।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনার অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

কোটালীপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ