জেমসের জীবনে দ্বিগুণ আনন্দ তৃতীয় বিয়ে ও ছেলের আগমনে উচ্ছ্বাস
তৃতীয় বিয়ে ও পুত্র সন্তানের আগমনে উচ্ছ্বসিত গায়কবাংলাদেশের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমস আবারও আলোচনায়। গায়ক একসঙ্গে দিলেন দুই সুখবর—তৃতীয়বার বিয়ে ও চতুর্থবার বাবা হওয়ার খবর।দেশ-বিদেশে সমানভাবে জনপ্রিয় এই তারকা ‘গ্যাংস্টার’ ও ‘লাইফ ইন এ মেট্রো’-র মতো হিট ছবিতে গাওয়া গানের জন্য এখনও ভক্তদের মনে স্থান করে আছেন। ৬১ বছর বয়সে তিনি আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন এবং জানিয়েছেন নিজের নতুন জীবনের কথা।জানা গেছে, ২০২৪ সালে জেমস বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। বিয়ের পর নামিয়া নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন ‘আনাম’। চলতি বছরের জুন মাসে তাঁদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান—জিবরান আনম।উইকিপিডিয়া অনুযায়ী, এর আগে জেমসের তিন সন্তান রয়েছে। ফলে এটাই তাঁর চতুর্থবার বাবা হওয়া। বাবা হওয়ার অনুভূতি সম্পর্কে জেমস বলেন,“এক অসাধারণ অনুভূতি! এই অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সবাই মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।”জানা যায়, ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে প্রথম দেখা হয় জেমসের। এরপর বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।২০২৫ সালের ৮ জুন নিউ ইয়র্কের এক হাসপাতালে রাত সাড়ে তিনটায় জন্ম নেয় তাঁদের ছেলে। কিছুদিন পর তাঁরা ছেলেকে নিয়ে দেশে ফিরে আসেন।[696]