বিয়ে করেছেন নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি
দেশের বহুল আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক।স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। অপরদিকে স্বামী সিদ্দিকও নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুজনের ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।স্বামীর জন্মদিনে তনির ভালোবাসারবিবার দিবাগত রাতে (১৩ অক্টোবর) স্বামী মো. সিদ্দিক তাঁর ফেসবুকে পোস্ট দেন,“আরো একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”অন্যদিকে তনি তাঁর ফেসবুকে লেখেন,“জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”তনির অতীত জীবনব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাঁর সঙ্গে বয়সের ব্যবধান এবং সম্পর্ক নিয়ে তনি নানারকম সমালোচনার মুখে পড়েছিলেন।ফেসবুক লাইভে এলেই তাঁকে নিয়ে ট্রল ও সমালোচনার ঝড় উঠত।এর আগে তনির প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। পরে ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেন তিনি। প্রথমে পরিবার আপত্তি জানালেও পরে সব ঠিক হয়ে যায়।রোবাইয়াত ফাতিমা তনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম পরিচিত নাম। তিনি ব্যবসা ও সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় এবং তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।তনির নতুন বিয়ের ছবি প্রকাশের পর থেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ কেউ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে সমালোচনাও করেছেন।