পে স্কেল নিয়ে আজ সোমবার বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে কমিশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেবেন। সরকারি থেকে আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়—সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা পর্যালোচনা করে নতুন কাঠামো তৈরিই এই আলোচনার মূল উদ্দেশ্য।সভায় সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন ২০২৫–এর চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলের খসড়া তৈরির প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রস্তাব সংগ্রহ করে সেগুলোর বিশ্লেষণও করা হয়েছে। আজকের বৈঠকে সচিবদের সঙ্গে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ, সুযোগ–সুবিধা এবং কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে আলোচনা হবে।সরকারি কর্মচারীরা এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন। তাঁদের আশা, বৈঠকের পর দ্রুত চূড়ান্ত সুপারিশ প্রকাশ পাবে।এদিকে কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আল্টিমেটাম দিয়েছেন। সময়মতো সুপারিশ না এলে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।[1093]