দৈনিক প্রথম সংবাদ

কোটালীপাড়ার তালপুকুরিয়া গ্রামে শিশু সাদমানের পানিতে ডুবে মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সাদমান শেখ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদমান উপজেলার ধারাবাশাইল গ্রামের সাদ্দাম শেখের ছেলে।এলাকাবাসীসূত্রে জানাগেছে, নিহত সাদমান দাদা-দাদীর সাথে মাচারতারা গ্রামে মাছের ঘেরপাড়ে বসবাস করতো। তার বাবা-মা ঢাকায় থাকে। ঘটনার সময় ঘেরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দাদি পলি বেগম তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত্যুর খবরে হাসপাতালে শিশুটির দাদীর কান্নায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তিনি কান্নাজিড়ত কন্ঠে বলেন, ওর মা-বাবা ঢাকায় চাকরি করে। ওদের একটাই সন্তান। আমি দেখাশোনা করতাম। এখন আমি কি জবাব দেব।এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

কোটালীপাড়ার তালপুকুরিয়া গ্রামে শিশু সাদমানের পানিতে ডুবে মৃত্যু

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ