পূজার সাজ ২০২৫ আধুনিক কাট ও রঙের ফিউশন
পূজার পোশাকে নতুন ট্রেন্ডপোশাকে নানা কাট ও ছাঁট, রঙের খেলা এবং উৎসবের ভাবনা মাথায় রেখে ২০২৫ সালের পূজার ফ্যাশনে এসেছে নতুন বৈচিত্র্য। শাড়ি, কুর্তা বা পাঞ্জাবির প্রথাগত সীমা ছাড়িয়ে এবার ফিউশন স্টাইল, আধুনিক আরাম এবং ঐতিহ্যের সমন্বয় দেখা যাচ্ছে।সৌমিক দাস, রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী, জানিয়েছেন, এবারের পূজার পোশাকে রয়েছে ট্র্যাডিশনাল, ট্রেন্ডি এবং ফিউশনধর্মী শার্ট, ফতুয়া, কুর্তা, পোলো শার্ট, টি-শার্ট, থ্রিপিস, কামিজ, কোঅর্ড এবং ফ্যামিলি সেট। রঙের থিমে প্রাধান্য পেয়েছে লাল, খয়েরি, আকাশি, গেরুয়া, কমলা ও সাদা। ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে সফট সিল্ক, লিনেন, জ্যাকয়ার্ড কটন, কটন এবং ভয়েল।ডিজাইনেও মিলেছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং সূক্ষ্ম এমব্রয়ডারি।
তরুণী ও শিশুদের পোশাকে বৈচিত্র্যসালোয়ার-কামিজের পাশাপাশি এবার প্লাজো প্যান্টের সঙ্গে ছোট বা মিড-লেংথ কামিজ, হালকা কুঁচি-কাটা দুপাট্টা এসেছে। ফুলেল এমব্রয়ডারি, গোটা-পাতি বা ব্লক প্রিন্টের ডিজাইন দিনে-রাতে দুই সময়েই মানায়।কুর্তিতে এসেছে স্ট্রেট, চৌকো, রাউন্ড এবং সাইড-কাট বৈচিত্র্য। মোটিফ হিসেবে দেখা যাবে পদ্মফুল, ত্রিশূল, মণ্ডপ, দেবীর মুখ এবং নকশি আর্ট। হালকা রঙের জিন্স বা পালাজোসহ এই পোশাক আধুনিক ফিউশন স্টাইলের উদাহরণ।ঘারারা ও শারারা এবার বিশেষ জনপ্রিয়। হাঁটু থেকে নিচে ছড়ানো ফ্লেয়ার, সিলুয়েট এবং সোনালি-রুপালি কাজ পোশাককে রাজকীয় লুক দেয়। হালকা অলংকার যেমন কানের দুল বা নেক পিস এই সাজকে আরও মোহনীয় করে তোলে।ফিউশন ফ্যাশনে জনপ্রিয় হয়েছে কুর্তা-জিন্স, ক্রপ টপ-লেহেঙ্গা এবং জ্যাকেট স্টাইল। প্যাস্টেল থেকে জমকালো রঙ পর্যন্ত সব ধরনের পোশাকে আধুনিক কাট এবং আরামদায়ক ফেব্রিক ব্যবহার করা হয়েছে।
ছেলেদের পোশাকে আধুনিকতাপাঞ্জাবি ছেলেদের সাজের মূল অংশ হলেও এবার ফিউশন, আধুনিক কাট এবং রঙের খেলা এসেছে। টি-শার্টের ডিজাইনেও দেবীর মূর্তি, স্বস্তিকা চিহ্ন ও মন্দির থিম দেখা যাচ্ছে।কুর্তা-জ্যাকেট কম্বো বা হালকা সিল্ক, খদ্দরের নেহরু জ্যাকেট দিয়ে ছেলেরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় করতে পারবে। পায়জামা বা ধুতির পরিবর্তে স্ট্রেইট কাট ট্রাউজার বা সিগারেট প্যান্ট জনপ্রিয়। শেরওয়ানি বা কুর্তার সঙ্গে জিন্স, কলারবিহীন কুর্তা-ডেনিম জ্যাকেট এবং ফেস্টিভ শার্টগুলো কনসার্ট বা আড্ডার জন্য আদর্শ।হালকা সাজের জন্য লিনেন শার্ট, চিনো বা লুজ-ফিট ট্রাউজার সুবিধাজনক। রঙের ক্ষেত্রে জুয়েল টোন, এমারাল্ড সবুজ, রয়্যাল ব্লু, গাঢ় মেরুন, মেটালিক সোনালি এবং ক্লাসিক কালো ফ্যাশনপ্রিয়।পরিবেশবান্ধব পোশাকের চাহিদাও বেড়েছে। হাতে বোনা কাপড়, স্থানীয় কারিগরের তৈরি জ্যাকেট বা শার্ট, প্রাকৃতিক রঙের পোশাক ফ্যাশন সচেতনদের কাছে জনপ্রিয়।
দাম ও ব্র্যান্ডপোশাকের দাম নির্ভর করে ফেব্রিক, নকশা ও ব্র্যান্ডের ওপর। রঙ বাংলাদেশ ও দেশীয় ব্র্যান্ডগুলো থেকে পোশাক কেনা যাবে ১,৫০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে। ভারী নকশা ও জমকালো পোশাকের দাম ৫,০০০ থেকে ৭,০০০ টাকা। হরীতকী, সাতকাহন ও অনলাইন ব্র্যান্ড থেকে ৩,০০০–৪,০০০ টাকায় কেনা সম্ভব। কম দামের জন্য নিউমার্কেট ও গাউছিয়ার দোকানগুলোতে খুঁজতে পারেন।[100]