শাওমি প্যাড মিনি ২০২৫ দাম ফিচার ও ফুল রিভিউ
শাওমি ২৪ সেপ্টেম্বর ২০২৫-এ অফিসিয়ালি লঞ্চ করেছে তাদের নতুন ট্যাবলেট শাওমি প্যাড মিনি। মাত্র ৩২৬ গ্রাম ও ৬.৫ মিমি পাতলা বডি এটিকে এক হাতে ব্যবহারের জন্যএকদম পারফেক্ট করে তুলেছে।প্রধান স্পেসিফিকেশন এক নজরেফিচার ও বিবরণওজন ও সাইজ৩২৬ গ্রাম, ৬.৫ মিমি পাতলাঅপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড ১৫, হাইপারওএস ২চিপসেটমিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ (৩ এনএম, অক্টা-কোর)ডিসপ্লে ৮.৮” আইপিএস এলসিডি, ১৬৫হার্জ, এইচডি ,ডলবি ভিশনরেজোলিউশন১৮৮০x 3068 পিক্সেল (~403 ppi)ব্যাটারি 7500 mAh, 67W ফাস্ট চার্জ, 18W রিভার্স চার্জস্টোরেজ৮ জিবি+২৫৬ জিবি বা ১২ জিবি+৫১২ জিবি (ইউএফএস ৪.১)ক্যামেরা১৩ এমপি রিয়ার, ৮ এমপি ফ্রন্ট (৪কে ভিডিও সাপোর্ট)অডিওকানেক্টিভিটি ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ডুয়াল ইউএসবি-সি ৩.২অডিও জ্যাকনেই (৩.৫মিমি হেডফোন জ্যাক অনুপস্থিত)স্টাইলাসম্যাগনেটিক স্টাইলাস সাপোর্টডিজাইন ও পারফরম্যান্সপ্যাড মিনি -এর ৬.৫ মিমি পাতলা ও হালকা বডি দীর্ঘসময় ব্যবহারেও হাতের ক্লান্তি কমিয়ে দেবে।ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট এবং ইউএফএস ৪.১ স্টোরেজ ট্যাবলেটটিকে গেমিং, ভিডিও এডিটিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য অত্যন্ত দ্রুত ও স্মুথ করে তুলেছে।ডিসপ্লে ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা৮.৮-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লেতে রয়েছে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট ও এইচডিআর + ডলবি ভিশন সাপোর্ট, যা নেটফ্লিক্স, ইউটিউব বা গেম খেলার জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।অডিওতে রয়েছে ডলবি অ্যাটমোস স্টেরিও স্পিকার, যা সিনেমা দেখার সময় একদম থিয়েটারের মতো ফিল এনে দেয়।ক্যামেরা ও কানেক্টিভিটি১৩ এম পি মেইন ক্যামেরা: ৪ কে ভিডিও রেকর্ডিং সুবিধাসহ৮এম পি ফ্রন্ট ক্যামেরা: ভিডিও কল ও সেলফির জন্য উপযোগীওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৪ এবং ডুয়াল ইউএসবিসি ৩.২ পোর্ট একে আরও সুবিধাজনক করে তুলেছে।দামআন্তর্জাতিক বাজারে শাওমি প্যাড মিনি-এর দাম রাখা হয়েছে আনুমানিক ৩৭০ ইউরো (প্রায় ৪৩,০০০ টাকা)।বাংলাদেশে আনুমানিক দাম হতে পারে ৳৪৮,০০০ – ৳৫০,০০০ (ট্যাক্স ও ডিস্ট্রিবিউটর মার্জিনসহ)।[241]শাওমি প্যাড মিনি একটি কমপ্যাক্ট কিন্তু শক্তিশালী ট্যাবলেট, যা গেমার, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর এমনকি সিনেমা প্রেমীদের জন্য দারুণ অপশন। এর ১৬৫ হার্জ ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং হাইপার ওএস ২ একে ২০২৫ সালের সেরা মিড-রেঞ্জ ট্যাবলেটগুলোর মধ্যে একটি বানিয়েছে। তথ্য প্রযুক্তি নিয়ে বিস্তারিত খবর জানতে আমাদের সাথেই থাকুন।