নতুন নিয়মে শুরু এইচএসসির খাতা চ্যালেঞ্জ ২০২৫: আবেদন করবেন যেভাবে
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার শুরু হয়েছে ফল পুনঃনিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জ কার্যক্রম। শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। তবে এবারের পুনঃনিরীক্ষার নিয়মে এসেছে বড় পরিবর্তন—আর এসএমএস নয়, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে।বোর্ডের নির্দেশনাঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়,পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন পোর্টাল থেকে করতে হবে।শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।অনলাইন আবেদন প্রক্রিয়া১️। শিক্ষার্থীদের যেতে হবে এই ওয়েবসাইটে: https://rescrutiny.eduboardresults.gov.bd২️। সেখানে গিয়ে ড্রপডাউন মেনু থেকে নিজের বোর্ড নির্বাচন করতে হবে।৩️। এরপর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।৪️। পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে এই নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।৫️। পরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। ফি পরিশোধের নিয়মপ্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা।দ্বিপত্র বিশিষ্ট বিষয় (যেমন: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) হলে উভয় পত্রেই আবেদন করতে হবে।ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেট, সোনালী সেবা ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে।পেমেন্টের বিস্তারিত নির্দেশনা পেতে ওয়েবসাইটের “হেল্প বাটন”-এ ক্লিক করতে হবে।ফি প্রদানের পর আবেদন পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি জমা দেওয়ার পর আরও কোনো বিষয়ে আবেদন যোগ করতে চাইলে তা করা যাবে, তবে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।গুরুত্বপূর্ণ সতর্কতাফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ থাকবে।ফি জমা দেওয়ার পর আবেদনকৃত বিষয় বাতিল করা যাবে না।তাই আবেদন পাঠানোর আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। আবেদনের সময়সীমা শুরু: ১৭ অক্টোবর ২০২৫ শেষ: ২৩ অক্টোবর ২০২৫