যেকোনো পোশাকের জৌলুস বাড়াতে সবচেয়ে জরুরি সঠিক জুতোর জোড়া
জুতো কেবল প্রয়োজন নয়, ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশও বটে। নারীরা যেভাবে পোশাক ও সাজগোজে নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন, ঠিক তেমনি জুতোর মাধ্যমেও প্রকাশ পায় তাদের রুচি, মুড ও আত্মবিশ্বাস। তাই তো ফ্যাশন বিশেষজ্ঞরা বলেন, “জুতোই তৈরি করে লুকের পূর্ণতা।” কল্পনা করুন, সুন্দর পোশাক, মানানসই অ্যাক্সেসরিজ সব ঠিক, কিন্তু জুতো যদি বেমানান হয়, তাহলেই শেষ! তাই প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই একজোড়া জুতো থাকা জরুরি।
অফিসের জন্য কোন জুতো মানায়অফিসে ফরমাল পোশাকের সঙ্গে মানানসই হয় ক্লাসিক ব্ল্যাক বা ব্রাউন পাম্পস। মাঝারি হিলের ক্লোজড-টো ডিজাইন অফিস লুককে দেয় পরিপূর্ণতা। চাইলে বেইজ বা ট্যান রঙও বেছে নিতে পারেন বৈচিত্র্যের জন্য। যাঁরা সালোয়ার কামিজ বা শাড়ি পরে অফিসে যান, তাদের জন্যও হিল পাম্প বা স্যান্ডেল দারুণ মানায়। তবে ঝলমলে বা সিকুইন জুতো অফিসে না পরাই ভালো, আপনার মেধাই হোক আপনার আসল ঝলক।ছবি- সংগ্রহিতদৈনন্দিন ব্যস্ত জীবনে ওয়েজ হিলযাঁদের প্রতিদিন নানা দায়িত্বে ব্যস্ত থাকতে হয়, তাদের জন্য ওয়েজ হিল সত্যিকারের ত্রাণকর্তা। এটি দেখতে যেমন আকর্ষণীয়, পরতেও আরামদায়ক। কম হিলের ওয়েজ হিল মানানসই স্কুল রানের সময় বা দিনের কাজে, আর একটু উঁচু হিলের ওয়েজ চমৎকার মানায় মিটিং বা কফি আড্ডায়। ক্যাপ্রি, স্কার্ট বা মিডি ড্রেস-সব কিছুর সঙ্গেই যায় এই জুতো।
চলাফেরার জন্য আদর্শ জুতো: স্নিকার্সসক্রিয় জীবনযাপন করতে চাইলে ভালো মানের স্নিকার্সের বিকল্প নেই। ব্যায়াম, অফিসে যাওয়া, বা দিনের নানা কাজে এটি একসঙ্গে ফ্যাশন ও ফাংশন দুটোই মেলে ধরে। এখনকার স্নিকার্স শুধু স্পোর্টস নয়, স্টাইলের প্রতীকও বটে। রঙিন বা মনোক্রোম, যেটাই বেছে নিন, নিজের পছন্দটাই যেন আপনাকে আত্মবিশ্বাস দেয়।
পার্টি ও রাতের আড্ডায় হাই হিলের রাজত্বপার্টি মানেই ঝলমলে পোশাক আর চোখধাঁধানো হিল! ছোট বা লম্বা ড্রেস-সব কিছুর সঙ্গেই মানায় স্টিলেটো বা পেন্সিল হিল। ছোট ড্রেসের সঙ্গে মেটালিক হাই হিল দারুণ লুক দেয়, আর লম্বা ড্রেসের সঙ্গে স্লিম হিল আপনাকে করে তুলবে আরও লম্বা ও আকর্ষণীয়। আর যদি ট্রেন্ডি হতে চান, তাহলে প্ল্যাটফর্ম হিলই সেরা, আরামদায়ক, ফ্যাশনেবল এবং একদম ‘৯০ দশকের ভিব’ ফিরিয়ে আনবে।[788]সঠিক জুতোর জোড়া শুধু আপনার পোশাক নয়, আপনার আত্মবিশ্বাসও বাড়ায়। তাই পোশাক বাছাইয়ের মতোই সময় দিন জুতোর জন্যও। কারণ, “right shoes can take you to the right places!”