বিয়ে ২০২৫: সাজসজ্জা ও ফ্যাশনের নতুন ট্রেন্ড কী কী
ডিসেম্বর এলেই শুরু হয় বিয়ের মৌসুম। আর বিয়ে মানেই নতুন জীবনের শুরু, সঙ্গে থাকে সাজগোজ ও আনন্দের রেশ। ২০২৫ সালে বিয়ের সাজসজ্জা ও ফ্যাশনে এসেছে বেশ কিছু নতুন পরিবর্তন, যেখানে ব্যক্তিগত রুচি, আরাম এবং পরিবেশবান্ধব ভাবনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কসমেটোলজিস্ট ও মেকওভার আর্টিস্ট শোভন সাহার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের বিয়ের ট্রেন্ডে যেমন নতুন কিছু যুক্ত হয়েছে, তেমনি কিছু পুরোনো স্টাইল একেবারেই বাদ পড়েছে।
২০২৫ সালের বিয়েতে যা নতুন করে যোগ হয়েছেতাজা ফুলের আভিজাত্যবিয়ের সাজে এবার আর্টিফিশিয়াল ফুলের জায়গা দখল করছে তাজা ফুল। চুলের খোঁপা, গয়না এমনকি হলুদ বা মেহেদির অনুষ্ঠানের ফ্লোরাল ওড়নাতেও তাজা ফুলের ব্যবহার বাড়ছে। ডেকোরেশনে বড় ফুলের ঝাড়বাতি ও পাপড়ি ছড়ানো হাঁটার পথ বিয়ের আয়োজনকে আরও রাজকীয় করে তুলছে।
রাজকীয় ঐতিহ্যের প্রত্যাবর্তনবিয়েতে বাঙালির রাজকীয়তার প্রতি টান বরাবরের। ২০২৫ সালে তাই মীনাকারি কাজের শাড়ি, বেনারসি, জামদানি, কাঞ্জিভরম ও মসলিনের চাহিদা তুঙ্গে। একই সঙ্গে বরের জন্য জারদৌসি কাজের শেরওয়ানি বা ভারী কাজের পাঞ্জাবি রাজকীয় লুক এনে দিচ্ছে।
পরিবেশবান্ধব বিয়ে আয়োজনআধুনিক প্রজন্মের কাছে পরিবেশ এখন বড় অগ্রাধিকার। তাই প্লাস্টিকমুক্ত ডেকোরেশন, স্থানীয় খাবারের মেনু এবং গাছ লাগানো যায় এমন ‘প্লান্টেবল’ নিমন্ত্রণপত্র এখন ট্রেন্ডে। কনে ও বর, উভয়ের পোশাকেই পরিবেশবান্ধব কাপড় ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা বিয়ের পরেও ব্যবহারযোগ্য।
কাস্টমাইজেশনই এখন সেরাএকঘেয়ে আয়োজনের বদলে এখন বিয়েতে ব্যক্তিগত গল্পের ছোঁয়া। নিজস্ব হ্যাশট্যাগ, লাভ স্টোরির ভিডিও, কিংবা ছোট পরিসরের ঘরোয়া অনুষ্ঠান, সবই জনপ্রিয় হচ্ছে। অনেকেই কম সময়ের মধ্যে বিয়ে সেরে হানিমুনে চলে যাচ্ছেন, এতে খরচ কমছে, আনন্দ বাড়ছে।
রঙের সাহসী ব্যবহারএক রঙের পোশাকের যুগ শেষ। ফুশিয়া পিঙ্কের সঙ্গে সবুজ, হলুদ ও বেগুনি কিংবা মেটালিক সোনালি-রুপালি শেড, সব মিলিয়ে বিয়ের পোশাকে রঙের বৈচিত্র্য এখন চোখে পড়ার মতো।
সাজে মিলমিশ সংস্কৃতিবিয়ের সাজে বিভিন্ন সংস্কৃতির ফিউশন এখন বেশ জনপ্রিয়। সাদা গাউনের সঙ্গে লাল চুড়ি, কিংবা বাঙালি ও মারাঠি সাজের মিশেল, সবই এখন গ্রহণযোগ্য ও ট্রেন্ডি।
২০২৫ সালে বিয়ের সাজে যা বাদ পড়ছেঅতিরিক্ত ঝলকানি ও ভারী কাজপাথর, চুমকি আর অতিরিক্ত ঝিলিক দেওয়া পোশাক এখন ‘আউট’। তার বদলে সূক্ষ্ম সুতার কাজ ও হালকা এমব্রয়ডারিই বেশি পছন্দের।
ভারী ওড়নাকনের ভারী ওড়নার চল কমে গিয়ে জায়গা নিচ্ছে নেট, অরগাঞ্জা বা হালকা লেসের লম্বা ওড়না।
গতানুগতিক বরের সাজক্রিম রঙের শেরওয়ানি এখন সেকেলে। গাঢ় রং, প্রিন্টেড কাপড় ও ফ্লোরাল কটির ব্যবহার বরের সাজে নতুন মাত্রা যোগ করছে।
ভারী গয়নাএখন ট্রেন্ড হলো ‘লেস ইজ মোর’। পাতলা লেয়ারিং হার ও হালকা দুলেই বিয়ের সাজ সম্পূর্ণ।[1330]সবশেষে বলা যায়, বিয়ে মানে কেবল ট্রেন্ড অনুসরণ নয়, এটি নিজের ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ। ২০২৫ সালের বিয়ের ট্রেন্ডগুলো সেই স্বকীয়তাকেই গুরুত্ব দিচ্ছে। তাই নতুন ধারার সঙ্গে নিজের পছন্দকে মিলিয়ে নিলে আপনার বিয়ে হয়ে উঠবে সত্যিই স্মরণীয় ও অনন্য।